ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোদীর মন্ত্রিসভা ছাড়লেন এল মুরুগান, লক্ষ্য তামিলনাড়ু

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এল মুরুগান ভারতের তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য।

প্রতিবেদন অনুযায়ী, একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন মুরুগান। আগামী লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে দলের সাংগঠনিক কার্যক্রমে পূর্ণ সময় দেওয়াই তাঁর এ সিদ্ধান্তের মূল কারণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান এল মুরুগান। সেখানে তিনি লেখেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।’’

নিজের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।’’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় ধরনের রদবদল নিয়ে আলোচনার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘটনা ঘটল। দেশটির জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর মন্ত্রিসভায় পরিবর্তনের জল্পনা শুরু হয়।

সূত্র: এনডিটিভি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মোদীর মন্ত্রিসভা ছাড়লেন এল মুরুগান, লক্ষ্য তামিলনাড়ু

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এল মুরুগান ভারতের তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য।

প্রতিবেদন অনুযায়ী, একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন মুরুগান। আগামী লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে দলের সাংগঠনিক কার্যক্রমে পূর্ণ সময় দেওয়াই তাঁর এ সিদ্ধান্তের মূল কারণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান এল মুরুগান। সেখানে তিনি লেখেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।’’

নিজের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ।’’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় ধরনের রদবদল নিয়ে আলোচনার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘটনা ঘটল। দেশটির জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর মন্ত্রিসভায় পরিবর্তনের জল্পনা শুরু হয়।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ