ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবুধাবি টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট

ছবি : সংগৃহিত
ফলো করুন

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরও ৭ উইকেট, আর আফগানদের করতে হবে ৩৪৭ রান।

সোমবার (১২ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। তখন আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লিড ছিল ৩২৯ রান।

তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেই পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন ও মিরাজ।

দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ১৪৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তাঁরা।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১১৭ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করেন তিনি। তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় ৮৮।

লিটন সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তখন আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।

অন্য প্রান্তে ৯৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। নিজের প্রথম বলেই ওপেনার আব্দুল মালিককে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন।

এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা শাহিদুল্লাহ ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওপেনার সেদিকুল্লাহ অতলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আফগান অধিনায়ক রহমত শাহ।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রহমত দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পূর্ণ করেন। তবে তাঁর একটি ক্যাচ ছেড়ে দেন বাংলাদেশের ফিল্ডার তানজিদ হাসান তামিম।

অর্ধশতক করার কিছুক্ষণ পরই ইবাদত হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন রহমত। তখন আফগানিস্তানের সংগ্রহ ছিল ১১০ রান।

এরপর দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। সেদিকুল্লাহ অতল ও হাশমতউল্লাহ শাহিদ অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন দুটি এবং হাসান মাহমুদ একটি উইকেট নিয়েছেন।

পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের বাকি সাত উইকেট তুলে নিতে পারলেই আবুধাবি টেস্টে জয় নিশ্চিত করবে বাংলাদেশ। অন্যদিকে ম্যাচ জিততে আফগানিস্তানকে আরও ৩৪৭ রান সংগ্রহ করতে হবে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট আফগানিস্তান ক্রিকেট আবুধাবি টেস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আবুধাবি টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরও ৭ উইকেট, আর আফগানদের করতে হবে ৩৪৭ রান।

সোমবার (১২ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। তখন আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লিড ছিল ৩২৯ রান।

তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেই পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন ও মিরাজ।

দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ১৪৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তাঁরা।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১১৭ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করেন তিনি। তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় ৮৮।

লিটন সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তখন আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।

অন্য প্রান্তে ৯৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। নিজের প্রথম বলেই ওপেনার আব্দুল মালিককে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন।

এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা শাহিদুল্লাহ ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওপেনার সেদিকুল্লাহ অতলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আফগান অধিনায়ক রহমত শাহ।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রহমত দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পূর্ণ করেন। তবে তাঁর একটি ক্যাচ ছেড়ে দেন বাংলাদেশের ফিল্ডার তানজিদ হাসান তামিম।

অর্ধশতক করার কিছুক্ষণ পরই ইবাদত হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন রহমত। তখন আফগানিস্তানের সংগ্রহ ছিল ১১০ রান।

এরপর দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। সেদিকুল্লাহ অতল ও হাশমতউল্লাহ শাহিদ অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন দুটি এবং হাসান মাহমুদ একটি উইকেট নিয়েছেন।

পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের বাকি সাত উইকেট তুলে নিতে পারলেই আবুধাবি টেস্টে জয় নিশ্চিত করবে বাংলাদেশ। অন্যদিকে ম্যাচ জিততে আফগানিস্তানকে আরও ৩৪৭ রান সংগ্রহ করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ