ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপিদের গাড়িতে সচিবালয়ে প্রবেশে নতুন বিধিনিষেধ

ছবি : সংগৃহীত
ফলো করুন

সচিবালয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে এমপিদের সঙ্গে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় একজন সংসদ সদস্যের সঙ্গে সর্বোচ্চ তার ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক থাকতে পারবেন। প্রবেশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করা হবে।

সংশ্লিষ্টরা জানান, অনেক ক্ষেত্রে এমপিদের একটি গাড়িতে চার থেকে পাঁচজন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করেন। এসব ব্যক্তির প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করতে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হওয়ায় অনুমোদন ছাড়া বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই এমপিদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কোনো ব্যক্তি সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

ট্যাগ : সংসদ সদস্য সচিবালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এমপিদের গাড়িতে সচিবালয়ে প্রবেশে নতুন বিধিনিষেধ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সচিবালয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে এমপিদের সঙ্গে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় একজন সংসদ সদস্যের সঙ্গে সর্বোচ্চ তার ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক থাকতে পারবেন। প্রবেশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করা হবে।

সংশ্লিষ্টরা জানান, অনেক ক্ষেত্রে এমপিদের একটি গাড়িতে চার থেকে পাঁচজন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করেন। এসব ব্যক্তির প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করতে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হওয়ায় অনুমোদন ছাড়া বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই এমপিদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কোনো ব্যক্তি সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ