ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদাবর-তেজগাঁওয়ে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর আদাবর ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবিরসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‍্যাব-২-এর উপপরিচালক মিডিয়া মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কবির ওরফে ধ্বংস কবির এবং তার সহযোগী আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

একই দিন তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেক কিশোর গ্যাং লিডার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন।

র‍্যাব আরও জানায়, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগ : ঢাকা বিভাগ রাজধানী ঢাকা জেলা র‍্যাব কিশোর গ্যাং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদাবর-তেজগাঁওয়ে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদাবর ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবিরসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‍্যাব-২-এর উপপরিচালক মিডিয়া মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কবির ওরফে ধ্বংস কবির এবং তার সহযোগী আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

একই দিন তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেক কিশোর গ্যাং লিডার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন।

র‍্যাব আরও জানায়, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ