ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চকবাজারে মার্কেটে আগুন, দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করলেও দুই ঘণ্টার বেশি সময় পার হওয়ার পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া এবং আশপাশের সরু রাস্তার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।

অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি।”

এর আগে তিনি জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে ঘন ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণকর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন বলে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

ট্যাগ : অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস চকবাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চকবাজারে মার্কেটে আগুন, দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করলেও দুই ঘণ্টার বেশি সময় পার হওয়ার পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া এবং আশপাশের সরু রাস্তার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।

অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি।”

এর আগে তিনি জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে ঘন ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণকর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন বলে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ