কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।সোমবার (১২ অক্টোবর) সকালে কারা অধিদপ্তরে উপস্থিত হয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও কর্নেল মেছবাহুল আলম সেলিম। তাঁদের সঙ্গে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।একই প্রজ্ঞাপনে কারা প্রশাসনের আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়। এর মধ্যে কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে, আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারির আট দিন পর সোমবার নতুন কারা মহাপরিদর্শক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।