ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাসসের নতুন চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি বিদায়ী চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন পরিচালনা বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাসসের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিন বছর মেয়াদে এ বোর্ড গঠন করা হয়েছে।

‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারার আওতায় বোর্ড গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। একই আইনের ৬ ধারা অনুসারে নতুন পরিচালনা বোর্ড দায়িত্ব পালন করবে।

মন্ত্রণালয়ের আদেশ জারির দিন থেকেই নতুন বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চেয়ারম্যানের পাশাপাশি পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রাখা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

সরকারি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদাধিকারবলে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে থাকবেন।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে পরিচালক হিসেবে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।

বোর্ডের অন্য সদস্যরা হলেন ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

নতুন পরিচালনা বোর্ড আগামী তিন বছর সংস্থাটির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

ট্যাগ : বাসস আবদুল হাই শিকদার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাসসের নতুন চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি বিদায়ী চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন পরিচালনা বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাসসের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিন বছর মেয়াদে এ বোর্ড গঠন করা হয়েছে।

‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারার আওতায় বোর্ড গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। একই আইনের ৬ ধারা অনুসারে নতুন পরিচালনা বোর্ড দায়িত্ব পালন করবে।

মন্ত্রণালয়ের আদেশ জারির দিন থেকেই নতুন বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চেয়ারম্যানের পাশাপাশি পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রাখা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

সরকারি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদাধিকারবলে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে থাকবেন।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে পরিচালক হিসেবে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।

বোর্ডের অন্য সদস্যরা হলেন ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

নতুন পরিচালনা বোর্ড আগামী তিন বছর সংস্থাটির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ