ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ঘুষের মামলায় ৩ বছরের সাজা, হাইকোর্টে খালাস নীল বরণ ত্রিপুরা

ঘুষের মামলায় ৩ বছরের সাজা, হাইকোর্টে খালাস নীল বরণ ত্রিপুরা
ছবি : সংগৃহীত
ফলো করুন

ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও জাল নথি তৈরির অভিযোগে তিন বছরের কারাদণ্ড পাওয়া ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক রেকর্ড কিপার নীল বরণ ত্রিপুরাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে না পারায় নিম্ন আদালতের দণ্ড বাতিল করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বশীর উল্লাহর একক বেঞ্চ গত ১৪ সেপ্টেম্বর এ রায় দেন। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, দাপ্তরিক নথিতে অনিয়ম বা জাল নোটিশ ইস্যুর ঘটনা আসামির বিরুদ্ধে সন্দেহ তৈরি করতে পারে। তবে গুরুতর সন্দেহও সন্দেহাতীত প্রমাণের বিকল্প হতে পারে না।

মামলার নথি অনুযায়ী, নীল বরণ ত্রিপুরা ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জের ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসে রেকর্ড কিপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসে বদলি করা হয়।

ছাতকে দায়িত্ব পালনের সময় কর্মকর্তা ও সহকারী সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর জাল করে ভুয়া আপিল নম্বর, নোটিশ ও রসিদ ইস্যু এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগে ২০১০ সালের ১৪ এপ্রিল ছাতক থানায় মামলা করা হয়। পরে দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার বিচার শেষে ২০২২ সালের ৩০ মার্চ সিলেটের বিশেষ জজ আদালত নীল বরণ ত্রিপুরাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬৯ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

আপিলের শুনানিতে হাইকোর্ট দেখতে পান, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা ঘুষ লেনদেনের কথা বললেও কবে, কখন, কোথায় এবং কত টাকা দেওয়া হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ফলে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণে নির্ভরযোগ্য ঘাটতি থেকে যায়।

আদালত আরও বলেন, এজাহারে থাকা অভিযোগের সঙ্গে সাক্ষীদের মৌখিক বক্তব্যে অসংগতি রয়েছে। মামলার মূল সাক্ষীকেও আদালতে পরীক্ষা করা হয়নি। তার পরিবর্তে তদন্ত কর্মকর্তার মাধ্যমে শোনা কথার ভিত্তিতে অভিযোগ প্রমাণ করা যায় না।

এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট মনে করেন, নীল বরণ ত্রিপুরার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে তাকে খালাস দেওয়া হয়।

ট্যাগ : হাইকোর্ট ঘুষের মামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ঘুষের মামলায় ৩ বছরের সাজা, হাইকোর্টে খালাস নীল বরণ ত্রিপুরা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও জাল নথি তৈরির অভিযোগে তিন বছরের কারাদণ্ড পাওয়া ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক রেকর্ড কিপার নীল বরণ ত্রিপুরাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে না পারায় নিম্ন আদালতের দণ্ড বাতিল করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বশীর উল্লাহর একক বেঞ্চ গত ১৪ সেপ্টেম্বর এ রায় দেন। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, দাপ্তরিক নথিতে অনিয়ম বা জাল নোটিশ ইস্যুর ঘটনা আসামির বিরুদ্ধে সন্দেহ তৈরি করতে পারে। তবে গুরুতর সন্দেহও সন্দেহাতীত প্রমাণের বিকল্প হতে পারে না।

মামলার নথি অনুযায়ী, নীল বরণ ত্রিপুরা ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জের ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসে রেকর্ড কিপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসে বদলি করা হয়।

ছাতকে দায়িত্ব পালনের সময় কর্মকর্তা ও সহকারী সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর জাল করে ভুয়া আপিল নম্বর, নোটিশ ও রসিদ ইস্যু এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগে ২০১০ সালের ১৪ এপ্রিল ছাতক থানায় মামলা করা হয়। পরে দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার বিচার শেষে ২০২২ সালের ৩০ মার্চ সিলেটের বিশেষ জজ আদালত নীল বরণ ত্রিপুরাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬৯ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

আপিলের শুনানিতে হাইকোর্ট দেখতে পান, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা ঘুষ লেনদেনের কথা বললেও কবে, কখন, কোথায় এবং কত টাকা দেওয়া হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ফলে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণে নির্ভরযোগ্য ঘাটতি থেকে যায়।

আদালত আরও বলেন, এজাহারে থাকা অভিযোগের সঙ্গে সাক্ষীদের মৌখিক বক্তব্যে অসংগতি রয়েছে। মামলার মূল সাক্ষীকেও আদালতে পরীক্ষা করা হয়নি। তার পরিবর্তে তদন্ত কর্মকর্তার মাধ্যমে শোনা কথার ভিত্তিতে অভিযোগ প্রমাণ করা যায় না।

এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট মনে করেন, নীল বরণ ত্রিপুরার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে তাকে খালাস দেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ