ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এফ-৩৫ বিক্রির গুঞ্জন নিয়ে প্রশ্ন তুললেন ভারতের বিমানপ্রধান

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভারতকে বিক্রির সম্ভাবনা নিয়ে চলমান আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে রসিকতা করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। মার্কিন সামরিক কর্মকর্তারা ভারতীয়দের যুদ্ধবিমানটির কাছাকাছি যেতে দেন না উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে বিমানটি বিক্রির আলোচনা কতটা বাস্তবসম্মত।

রাজস্থানের যোধপুরে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহিনীর কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার।

ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির আনুষ্ঠানিক কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ পি সিং বলেন, ‘আপনাদের লোকজন তো আমাদের বিমানটির কাছাকাছিও যেতে দেয় না, আর আপনারা সেটি আমাদের কাছে বিক্রির কথা বলছেন।’

এবারের মহড়ায় অংশ নিতে প্রথমবারের মতো ছয়টি মার্কিন এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান ভারতে আসে। তবে এসব যুদ্ধবিমানের ককপিট পরিদর্শনের সুযোগ পাননি ভারতীয় কর্মকর্তারা।

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধান বলেন, ‘মার্কিনপক্ষ আমাদের ককপিট দেখায়নি, তবে খুব কাছ থেকে একসঙ্গে উড্ডয়ন (ক্লোজ ফরমেশন ফ্লাইং) করার অনুমতি দিয়েছিল।’

তবে সামরিক প্রযুক্তির গোপনীয়তা রক্ষায় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানকে অস্বাভাবিক মনে করেন না তিনি। তার মতে, সংবেদনশীল প্রতিরক্ষা প্রযুক্তি সুরক্ষিত রাখতে বিভিন্ন দেশ সাধারণত কঠোর নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মার্কিন কমান্ডার জেনারেল কেভিন স্নাইডারও বিষয়টির ব্যাখ্যা দেন।

তিনি বলেন, ‘এফ-৩৫ সম্পর্কিত কী তথ্য কখন শেয়ার করা যাবে এবং কীভাবে তা সুরক্ষিত রাখা হবে, তা নির্ধারণের জন্য সুনির্দিষ্ট প্রোগ্রাম-লেভেল নিরাপত্তা নীতিমালা রয়েছে। এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এককভাবে আমার নয়।’

এদিকে মার্কিন যুদ্ধবিমান নিয়ে আলোচনার পাশাপাশি রাশিয়ার কাছ থেকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান।

তিনি জানান, রাশিয়া তাদের তৈরি সুখই সু-৫৭ স্টিলথ যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে।

এ বিষয়ে এ পি সিং বলেন, ‘হ্যাঁ, রুশ পক্ষ আমাদের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ভারত বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্প বাস্তবায়ন করছে। ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ বা এএমসিএ নামের এই যুদ্ধবিমান পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হতে আরও কয়েক বছর প্রয়োজন হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এ কারণে নিজস্ব যুদ্ধবিমান প্রস্তুত হওয়ার আগপর্যন্ত সামরিক সক্ষমতার ঘাটতি পূরণে বিদেশি যুদ্ধবিমান সংগ্রহের বিকল্প বিবেচনা করছে নয়াদিল্লি।

অন্যদিকে আঞ্চলিক সামরিক সক্ষমতার প্রতিযোগিতায় চীন ইতোমধ্যে বিপুলসংখ্যক জে-২০ ও জে-৩৫ স্টিলথ যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানও চীনের কাছ থেকে ৪০টি জে-৩৫ যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করা হয়েছে।

তবে ভারতের বিমানবাহিনীতে এখনো পঞ্চম প্রজন্মের কোনো স্টিলথ যুদ্ধবিমান যুক্ত হয়নি।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান ভারতের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে দেশটির রাডার, সেন্সর ও গোয়েন্দা নজরদারি ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ পশ্চিম সীমান্তকেন্দ্রিক হওয়ায় নতুন যুদ্ধবিমান সংগ্রহ সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

তবে এ ধরনের যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত শুধু ক্রয়মূল্যের ওপর নির্ভর করে না। প্রযুক্তি হস্তান্তর, বিদ্যমান অস্ত্রব্যবস্থার সঙ্গে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়ও গুরুত্বপূর্ণ।

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো স্টিলথ প্রযুক্তি। বিশেষ নকশা, রাডার তরঙ্গ শোষণকারী আবরণ এবং বিমানের অভ্যন্তরে অস্ত্র বহনের ব্যবস্থার কারণে এগুলোকে শত্রুপক্ষের রাডারে শনাক্ত করা তুলনামূলক কঠিন।

পাশাপাশি উন্নত রাডার, ইনফ্রারেড সেন্সর ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উৎসের তথ্য একত্র করে পাইলটের সামনে যুদ্ধক্ষেত্রের সমন্বিত চিত্র তুলে ধরা হয়। ফলে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের সুবিধা পাওয়া যায়।

ট্যাগ : ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বিমানবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এফ-৩৫ বিক্রির গুঞ্জন নিয়ে প্রশ্ন তুললেন ভারতের বিমানপ্রধান

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভারতকে বিক্রির সম্ভাবনা নিয়ে চলমান আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে রসিকতা করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। মার্কিন সামরিক কর্মকর্তারা ভারতীয়দের যুদ্ধবিমানটির কাছাকাছি যেতে দেন না উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে বিমানটি বিক্রির আলোচনা কতটা বাস্তবসম্মত।

রাজস্থানের যোধপুরে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহিনীর কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার।

ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির আনুষ্ঠানিক কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ পি সিং বলেন, ‘আপনাদের লোকজন তো আমাদের বিমানটির কাছাকাছিও যেতে দেয় না, আর আপনারা সেটি আমাদের কাছে বিক্রির কথা বলছেন।’

এবারের মহড়ায় অংশ নিতে প্রথমবারের মতো ছয়টি মার্কিন এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান ভারতে আসে। তবে এসব যুদ্ধবিমানের ককপিট পরিদর্শনের সুযোগ পাননি ভারতীয় কর্মকর্তারা।

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধান বলেন, ‘মার্কিনপক্ষ আমাদের ককপিট দেখায়নি, তবে খুব কাছ থেকে একসঙ্গে উড্ডয়ন (ক্লোজ ফরমেশন ফ্লাইং) করার অনুমতি দিয়েছিল।’

তবে সামরিক প্রযুক্তির গোপনীয়তা রক্ষায় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানকে অস্বাভাবিক মনে করেন না তিনি। তার মতে, সংবেদনশীল প্রতিরক্ষা প্রযুক্তি সুরক্ষিত রাখতে বিভিন্ন দেশ সাধারণত কঠোর নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মার্কিন কমান্ডার জেনারেল কেভিন স্নাইডারও বিষয়টির ব্যাখ্যা দেন।

তিনি বলেন, ‘এফ-৩৫ সম্পর্কিত কী তথ্য কখন শেয়ার করা যাবে এবং কীভাবে তা সুরক্ষিত রাখা হবে, তা নির্ধারণের জন্য সুনির্দিষ্ট প্রোগ্রাম-লেভেল নিরাপত্তা নীতিমালা রয়েছে। এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এককভাবে আমার নয়।’

এদিকে মার্কিন যুদ্ধবিমান নিয়ে আলোচনার পাশাপাশি রাশিয়ার কাছ থেকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান।

তিনি জানান, রাশিয়া তাদের তৈরি সুখই সু-৫৭ স্টিলথ যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে।

এ বিষয়ে এ পি সিং বলেন, ‘হ্যাঁ, রুশ পক্ষ আমাদের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ভারত বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্প বাস্তবায়ন করছে। ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ বা এএমসিএ নামের এই যুদ্ধবিমান পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হতে আরও কয়েক বছর প্রয়োজন হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এ কারণে নিজস্ব যুদ্ধবিমান প্রস্তুত হওয়ার আগপর্যন্ত সামরিক সক্ষমতার ঘাটতি পূরণে বিদেশি যুদ্ধবিমান সংগ্রহের বিকল্প বিবেচনা করছে নয়াদিল্লি।

অন্যদিকে আঞ্চলিক সামরিক সক্ষমতার প্রতিযোগিতায় চীন ইতোমধ্যে বিপুলসংখ্যক জে-২০ ও জে-৩৫ স্টিলথ যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানও চীনের কাছ থেকে ৪০টি জে-৩৫ যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করা হয়েছে।

তবে ভারতের বিমানবাহিনীতে এখনো পঞ্চম প্রজন্মের কোনো স্টিলথ যুদ্ধবিমান যুক্ত হয়নি।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান ভারতের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে দেশটির রাডার, সেন্সর ও গোয়েন্দা নজরদারি ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ পশ্চিম সীমান্তকেন্দ্রিক হওয়ায় নতুন যুদ্ধবিমান সংগ্রহ সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

তবে এ ধরনের যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত শুধু ক্রয়মূল্যের ওপর নির্ভর করে না। প্রযুক্তি হস্তান্তর, বিদ্যমান অস্ত্রব্যবস্থার সঙ্গে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়ও গুরুত্বপূর্ণ।

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো স্টিলথ প্রযুক্তি। বিশেষ নকশা, রাডার তরঙ্গ শোষণকারী আবরণ এবং বিমানের অভ্যন্তরে অস্ত্র বহনের ব্যবস্থার কারণে এগুলোকে শত্রুপক্ষের রাডারে শনাক্ত করা তুলনামূলক কঠিন।

পাশাপাশি উন্নত রাডার, ইনফ্রারেড সেন্সর ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উৎসের তথ্য একত্র করে পাইলটের সামনে যুদ্ধক্ষেত্রের সমন্বিত চিত্র তুলে ধরা হয়। ফলে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের সুবিধা পাওয়া যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ