ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ
ছবি : সংগৃহীত
ফলো করুন

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সামরিক সংঘাতের ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৫০ হাজার নারী ও তরুণী নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই উপত্যকার প্রতি ২১ জন নারী ও তরুণীর মধ্যে একজন সরাসরি এই প্রাণঘাতী সংঘাতের শিকার হয়েছেন।

সংস্থাটির মানবিক কার্যক্রম বিভাগের প্রধান সোফিয়া কালটরপ এক বিবৃতিতে জানান, এই দীর্ঘস্থায়ী সংঘাতে ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি নারী জীবন হারিয়েছেন। এ ছাড়া প্রায় ১২ হাজার নারী এমন গুরুতর ও স্থায়ী শারীরিক আঘাত পেয়েছেন যে তাঁদের অবশিষ্ট জীবন পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি চুক্তি এক বছর আগে কার্যকর হলেও গাজায় পুরোপুরি সহিংসতা বন্ধ হয়নি। বিশেষ করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত বিচ্ছিন্ন হামলায় আরও অন্তত ২৭৭ জন নারী ও তরুণীর মৃত্যু হয়েছে।

সোফিয়া কালটরপ আরও জানান, সংঘাতের কারণে গাজার প্রায় ১০ লাখ নারী ও তরুণী নিজেদের ঘরবাড়ি হারিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত এসব নারীদের প্রায় সবাই বর্তমানে অস্বাস্থ্যকর তাঁবুতে কিংবা নিজেদের গুঁড়িয়ে দেওয়া বাসাবাড়ির ধ্বংসস্তূপের ওপর অত্যন্ত অমানবিক পরিবেশে দিনাতিপাত করছেন। পুরুষ সদস্যদের ব্যাপক প্রাণহানির ফলে গাজায় নারীপ্রধান পরিবারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে; বর্তমানে উপত্যকার প্রতি চারটি পরিবারের একটির নেতৃত্ব দিচ্ছেন নারীরা।

এদিকে তীব্র অর্থসংকটের কারণে গাজায় কর্মরত স্থানীয় ও আন্তর্জাতিক নারীবিষয়ক সহায়তা সংস্থাগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ১৪টি সংস্থার মধ্যে ১৩টিই জানিয়েছে যে তারা চরম চাহিদার মুখে প্রয়োজনীয় মানবিক সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে গাজা উপত্যকায় লিঙ্গভিত্তিক সহিংসতা, চরম দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্য সংকট আশঙ্কাজনক হারে বেড়েছে এবং ১৩টি সংস্থা সেখানে বাল্যবিয়ের প্রকোপ বেড়ে যাওয়ার তথ্য নথিবদ্ধ করেছে। এ পরিস্থিতিতে মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর, আন্তর্জাতিক মানবিক আইনের কঠোর বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের ওপর অপরাধ সংঘটনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা।

সূত্র: ইউএন উইমেন

ট্যাগ : গাজা যুদ্ধ জাতিসংঘ নারী সংস্থা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সামরিক সংঘাতের ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৫০ হাজার নারী ও তরুণী নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই উপত্যকার প্রতি ২১ জন নারী ও তরুণীর মধ্যে একজন সরাসরি এই প্রাণঘাতী সংঘাতের শিকার হয়েছেন।

সংস্থাটির মানবিক কার্যক্রম বিভাগের প্রধান সোফিয়া কালটরপ এক বিবৃতিতে জানান, এই দীর্ঘস্থায়ী সংঘাতে ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি নারী জীবন হারিয়েছেন। এ ছাড়া প্রায় ১২ হাজার নারী এমন গুরুতর ও স্থায়ী শারীরিক আঘাত পেয়েছেন যে তাঁদের অবশিষ্ট জীবন পঙ্গুত্ব বয়ে বেড়াতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি চুক্তি এক বছর আগে কার্যকর হলেও গাজায় পুরোপুরি সহিংসতা বন্ধ হয়নি। বিশেষ করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত বিচ্ছিন্ন হামলায় আরও অন্তত ২৭৭ জন নারী ও তরুণীর মৃত্যু হয়েছে।

সোফিয়া কালটরপ আরও জানান, সংঘাতের কারণে গাজার প্রায় ১০ লাখ নারী ও তরুণী নিজেদের ঘরবাড়ি হারিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত এসব নারীদের প্রায় সবাই বর্তমানে অস্বাস্থ্যকর তাঁবুতে কিংবা নিজেদের গুঁড়িয়ে দেওয়া বাসাবাড়ির ধ্বংসস্তূপের ওপর অত্যন্ত অমানবিক পরিবেশে দিনাতিপাত করছেন। পুরুষ সদস্যদের ব্যাপক প্রাণহানির ফলে গাজায় নারীপ্রধান পরিবারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে; বর্তমানে উপত্যকার প্রতি চারটি পরিবারের একটির নেতৃত্ব দিচ্ছেন নারীরা।

এদিকে তীব্র অর্থসংকটের কারণে গাজায় কর্মরত স্থানীয় ও আন্তর্জাতিক নারীবিষয়ক সহায়তা সংস্থাগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ১৪টি সংস্থার মধ্যে ১৩টিই জানিয়েছে যে তারা চরম চাহিদার মুখে প্রয়োজনীয় মানবিক সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে গাজা উপত্যকায় লিঙ্গভিত্তিক সহিংসতা, চরম দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্য সংকট আশঙ্কাজনক হারে বেড়েছে এবং ১৩টি সংস্থা সেখানে বাল্যবিয়ের প্রকোপ বেড়ে যাওয়ার তথ্য নথিবদ্ধ করেছে। এ পরিস্থিতিতে মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর, আন্তর্জাতিক মানবিক আইনের কঠোর বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের ওপর অপরাধ সংঘটনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা।

সূত্র: ইউএন উইমেন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ