ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং ভবিষ্যৎ যে কোনো সরকার গঠনের ক্ষেত্রে নিজেদের শর্ত জুড়ে দেওয়ার পূর্ণ রাজনৈতিক ক্ষমতা দেশটির আরব রাজনৈতিক দলগুলোর হাতে রয়েছে বলে দাবি করেছেন আরব দলগুলোর ঐক্যমঞ্চ ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান ড. ইউসুফ জাবারিন। শনিবার (১০ অক্টোবর) তাঁর কার্যালয় থেকে প্রচারিত এক বিশেষ বক্তব্যে তিনি নেতানিয়াহুর নীতি পরিবর্তন ও নতুন সরকার গঠনের লক্ষ্যে সম্ভাব্য সমস্ত আইনি ও রাজনৈতিক উপায় ব্যবহারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। খবর আনাদোলু এজেন্সির।

ইউসুফ জাবারিন স্পষ্ট করে বলেন, সাম্প্রতিক জনমত জরিপ ও রাজনৈতিক পরিসংখ্যান অনুযায়ী নেতানিয়াহু, চরম ডানপন্থী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের জোটের বিকল্প কোনো সরকার গঠন করতে হলে ইহুদি বিরোধী দলগুলোর জন্য জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা ছাড়া কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। আসন্ন নির্বাচনকে নিজ ভূমিতে নিজেদের নাগরিক ভবিষ্যৎ নিশ্চিতের একটি ঐতিহাসিক ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ হিসেবে আখ্যায়িত করে তিনি বর্তমান জোট সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক বৈষম্য, সহিংসতা ও উসকানিমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলেন।

তিনি জোর দিয়ে বলেন, আরব সমাজের দাবির মুখে পুনর্গঠিত জয়েন্ট লিস্ট আজ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা তাঁদের রাজনৈতিক দরকষাকষির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরব সমাজের মৌলিক দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্দিষ্ট সময়সীমা ও বাজেট বরাদ্দের মাধ্যমে আরব অঞ্চলে অপরাধ দমন, অবৈধভাবে বাড়ি উচ্ছেদ বন্ধ করা, মাস্টার প্ল্যান অনুমোদন, তরুণ দম্পতিদের আবাসন সুবিধা এবং নেগেভ অঞ্চলের অস্বীকৃত আরব গ্রামগুলোর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা। যারা ভবিষ্যৎ সরকারে তাঁদের সমর্থন প্রত্যাশা করে, তাদের অবশ্যই এই দাবিগুলো মেনে আলোচনার টেবিলে আসতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

একই সঙ্গে তিনি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, গাজায় নির্বিচার হত্যাকাণ্ড এবং পশ্চিম তীরে জাতিগত নিধনের বিরুদ্ধে জয়েন্ট লিস্ট সর্বদা সোচ্চার থাকবে। আল আকসা মসজিদে ধারাবাহিক হামলা, আজান বন্ধের অপচেষ্টা এবং গির্জা ও ধর্মযাজকদের ওপর উগ্রপন্থীদের আক্রমণের তীব্র নিন্দাও জানান তিনি।

এদিকে শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত ইসরাইলি জনমত জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী ইহুদি দলগুলোর কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই। ফলে সরকার পতনে আরব আইনপ্রণেতাদের আসনসংখ্যাই আগামী দিনের ক্ষমতার ভারসাম্যে সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইউসুফ জাবারিন জয়েন্ট লিস্ট ইসরাইল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং ভবিষ্যৎ যে কোনো সরকার গঠনের ক্ষেত্রে নিজেদের শর্ত জুড়ে দেওয়ার পূর্ণ রাজনৈতিক ক্ষমতা দেশটির আরব রাজনৈতিক দলগুলোর হাতে রয়েছে বলে দাবি করেছেন আরব দলগুলোর ঐক্যমঞ্চ ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান ড. ইউসুফ জাবারিন। শনিবার (১০ অক্টোবর) তাঁর কার্যালয় থেকে প্রচারিত এক বিশেষ বক্তব্যে তিনি নেতানিয়াহুর নীতি পরিবর্তন ও নতুন সরকার গঠনের লক্ষ্যে সম্ভাব্য সমস্ত আইনি ও রাজনৈতিক উপায় ব্যবহারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। খবর আনাদোলু এজেন্সির।

ইউসুফ জাবারিন স্পষ্ট করে বলেন, সাম্প্রতিক জনমত জরিপ ও রাজনৈতিক পরিসংখ্যান অনুযায়ী নেতানিয়াহু, চরম ডানপন্থী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের জোটের বিকল্প কোনো সরকার গঠন করতে হলে ইহুদি বিরোধী দলগুলোর জন্য জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা ছাড়া কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। আসন্ন নির্বাচনকে নিজ ভূমিতে নিজেদের নাগরিক ভবিষ্যৎ নিশ্চিতের একটি ঐতিহাসিক ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ হিসেবে আখ্যায়িত করে তিনি বর্তমান জোট সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক বৈষম্য, সহিংসতা ও উসকানিমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলেন।

তিনি জোর দিয়ে বলেন, আরব সমাজের দাবির মুখে পুনর্গঠিত জয়েন্ট লিস্ট আজ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা তাঁদের রাজনৈতিক দরকষাকষির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরব সমাজের মৌলিক দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্দিষ্ট সময়সীমা ও বাজেট বরাদ্দের মাধ্যমে আরব অঞ্চলে অপরাধ দমন, অবৈধভাবে বাড়ি উচ্ছেদ বন্ধ করা, মাস্টার প্ল্যান অনুমোদন, তরুণ দম্পতিদের আবাসন সুবিধা এবং নেগেভ অঞ্চলের অস্বীকৃত আরব গ্রামগুলোর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা। যারা ভবিষ্যৎ সরকারে তাঁদের সমর্থন প্রত্যাশা করে, তাদের অবশ্যই এই দাবিগুলো মেনে আলোচনার টেবিলে আসতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

একই সঙ্গে তিনি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, গাজায় নির্বিচার হত্যাকাণ্ড এবং পশ্চিম তীরে জাতিগত নিধনের বিরুদ্ধে জয়েন্ট লিস্ট সর্বদা সোচ্চার থাকবে। আল আকসা মসজিদে ধারাবাহিক হামলা, আজান বন্ধের অপচেষ্টা এবং গির্জা ও ধর্মযাজকদের ওপর উগ্রপন্থীদের আক্রমণের তীব্র নিন্দাও জানান তিনি।

এদিকে শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত ইসরাইলি জনমত জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী ইহুদি দলগুলোর কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই। ফলে সরকার পতনে আরব আইনপ্রণেতাদের আসনসংখ্যাই আগামী দিনের ক্ষমতার ভারসাম্যে সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ