ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

 হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি : সংগৃহীত
ফলো করুন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক ভূরাজনীতিতে একের পর এক কঠোর সামরিক অবস্থান নেওয়ার পর এবার মধ্যপ্রাচ্যে আরেকটি প্রকাশ্য যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নজিরবিহীন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি ওয়াশিংটনের সরাসরি সামরিক অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এ কথা বলেন। খবর আলজাজিরার।

ডোনাল্ড ট্রাম্প জানান, রিয়াদের বেসামরিক বিমানবন্দরে এই হামলাটি সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ এবং উদ্ভূত পরিস্থিতিতে তিনি দ্রুতই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করবেন। হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয়ভাবে যোগ দেওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। হামলার বিষয়ে মাত্রই তথ্য পেয়েছি, খুব দ্রুত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, বিমানবন্দরটিতে হুথিদের চালানো হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রুবিও এই ঘটনাকে ‘নিন্দনীয় বর্বরোচিত হামলা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান এবং ওয়াশিংটন সৌদি আরবের নিরাপত্তা ও জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে বলে জানান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে এটি হুথিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা, যাতে অন্তত ১২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে রোববার থেকেই হুথিদের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ার পর থেকে সৌদি আরবের অভ্যন্তরে গোষ্ঠীটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষেত্রে এই ঘটনাটি নতুন করে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিল।

সূত্র: আলজাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক ভূরাজনীতিতে একের পর এক কঠোর সামরিক অবস্থান নেওয়ার পর এবার মধ্যপ্রাচ্যে আরেকটি প্রকাশ্য যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নজিরবিহীন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি ওয়াশিংটনের সরাসরি সামরিক অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এ কথা বলেন। খবর আলজাজিরার।

ডোনাল্ড ট্রাম্প জানান, রিয়াদের বেসামরিক বিমানবন্দরে এই হামলাটি সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ এবং উদ্ভূত পরিস্থিতিতে তিনি দ্রুতই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করবেন। হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয়ভাবে যোগ দেওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। হামলার বিষয়ে মাত্রই তথ্য পেয়েছি, খুব দ্রুত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, বিমানবন্দরটিতে হুথিদের চালানো হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রুবিও এই ঘটনাকে ‘নিন্দনীয় বর্বরোচিত হামলা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান এবং ওয়াশিংটন সৌদি আরবের নিরাপত্তা ও জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে বলে জানান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে এটি হুথিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা, যাতে অন্তত ১২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে রোববার থেকেই হুথিদের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ার পর থেকে সৌদি আরবের অভ্যন্তরে গোষ্ঠীটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষেত্রে এই ঘটনাটি নতুন করে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিল।

সূত্র: আলজাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ