ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ দিল বিআরটিএ

ছবি : সংগৃহিত
ফলো করুন

মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করে এসব সেবা গ্রহণ করতে পারবেন যানবাহনের মালিক ও চালকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত সময়ের মধ্যে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

এ জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ করলে বিলম্বজনিত জরিমানা দিতে হবে না।

বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের জন্য এটি শেষবারের মতো দেওয়া সুযোগ। তাই আগামী ২৯ অক্টোবরের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে মোটরযানের মালিকানা পরিবর্তনের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিআরটিএ।

এর আগে প্রকাশিত পৃথক এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গাড়ি কেনাবেচার পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী এ বিধান অনুসরণ করতে হবে।

তবে অনেক ক্রেতা গাড়ি কেনার পরও মালিকানা পরিবর্তন না করেই সড়ক ও মহাসড়কে যানবাহন ব্যবহার করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে গাড়ির আগের মালিককে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট গাড়ির জন্য নির্ধারিত অগ্রিম আয়কর পুরোনো মালিকের ওপরই বর্তাতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জও তাকে পরিশোধ করতে হচ্ছে।

এ ধরনের সমস্যা এড়াতে গাড়ি কেনাবেচার পর দ্রুত মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএ জানিয়েছে, বর্তমানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আগের তুলনায় সহজ ও দ্রুত করা হয়েছে।

এ জন্য বিআরটিএর অনলাইন সেবা পোর্টাল bsp.brta.gov.bd-এ আবেদন করা যায়।

অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইস ব্যবহার করে আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হয়। এ প্রক্রিয়ায় একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।

মালিকানা পরিবর্তনের নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে।

বিআরটিএ জানিয়েছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।

সড়কে আইন মেনে যানবাহন পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং গাড়ি কেনাবেচার পর মালিকানা পরিবর্তনের নিয়ম যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগ : বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ দিল বিআরটিএ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করে এসব সেবা গ্রহণ করতে পারবেন যানবাহনের মালিক ও চালকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত সময়ের মধ্যে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

এ জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ করলে বিলম্বজনিত জরিমানা দিতে হবে না।

বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের জন্য এটি শেষবারের মতো দেওয়া সুযোগ। তাই আগামী ২৯ অক্টোবরের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে মোটরযানের মালিকানা পরিবর্তনের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিআরটিএ।

এর আগে প্রকাশিত পৃথক এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গাড়ি কেনাবেচার পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী এ বিধান অনুসরণ করতে হবে।

তবে অনেক ক্রেতা গাড়ি কেনার পরও মালিকানা পরিবর্তন না করেই সড়ক ও মহাসড়কে যানবাহন ব্যবহার করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে গাড়ির আগের মালিককে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট গাড়ির জন্য নির্ধারিত অগ্রিম আয়কর পুরোনো মালিকের ওপরই বর্তাতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জও তাকে পরিশোধ করতে হচ্ছে।

এ ধরনের সমস্যা এড়াতে গাড়ি কেনাবেচার পর দ্রুত মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএ জানিয়েছে, বর্তমানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আগের তুলনায় সহজ ও দ্রুত করা হয়েছে।

এ জন্য বিআরটিএর অনলাইন সেবা পোর্টাল bsp.brta.gov.bd-এ আবেদন করা যায়।

অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইস ব্যবহার করে আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হয়। এ প্রক্রিয়ায় একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।

মালিকানা পরিবর্তনের নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে।

বিআরটিএ জানিয়েছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।

সড়কে আইন মেনে যানবাহন পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং গাড়ি কেনাবেচার পর মালিকানা পরিবর্তনের নিয়ম যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ