ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ও আনুষঙ্গিক তথ্য মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার সকাল ১১টায় নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর।

তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নির্ধারিত সময়ের ঠিক আগে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এসএমএসের মাধ্যমে পাঠানো পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

ট্যাগ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ও আনুষঙ্গিক তথ্য মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার সকাল ১১টায় নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর।

তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নির্ধারিত সময়ের ঠিক আগে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এসএমএসের মাধ্যমে পাঠানো পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ