ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুম্বাইয়ে তুষার গান্ধীকে আটক করল পুলিশ

মুম্বাইয়ে তুষার গান্ধীকে আটক করল পুলিশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ আয়োজনের আগে ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধী ও তার কয়েকজন সহযোগীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে আটকের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

পুলিশের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, তুষার গান্ধীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকা থেকে নিয়ে যাওয়া হয় ডিএন নগর থানায়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুষার গান্ধী দাবি করেন, তাকে আটক করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

তার সহযোগী এবং ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের সহ-সভাপতিকেও আন্ধেরি এলাকা থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার বা আটকের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, তাদের কেবল হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টার প্রকাশ করে মুম্বাইয়ের বাসিন্দাদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তুষার গান্ধী।

তার ঘোষণা অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের কথা ছিল। দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের প্রতি সংহতি জানাতেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ আয়োজনের জন্য কোনো আবেদন জমা দেওয়া হয়নি। ফলে কর্মসূচি পালনের আনুষ্ঠানিক অনুমতিও দেওয়া হয়নি।

তুষার গান্ধী ও তার সহযোগীদের হেফাজতে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ আয়োজনের অধিকার এবং পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

ট্যাগ : ভারত মুম্বাই পুলিশ তুষার গান্ধী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুম্বাইয়ে তুষার গান্ধীকে আটক করল পুলিশ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ আয়োজনের আগে ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধী ও তার কয়েকজন সহযোগীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে আটকের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

পুলিশের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, তুষার গান্ধীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকা থেকে নিয়ে যাওয়া হয় ডিএন নগর থানায়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুষার গান্ধী দাবি করেন, তাকে আটক করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

তার সহযোগী এবং ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের সহ-সভাপতিকেও আন্ধেরি এলাকা থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার বা আটকের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, তাদের কেবল হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টার প্রকাশ করে মুম্বাইয়ের বাসিন্দাদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তুষার গান্ধী।

তার ঘোষণা অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের কথা ছিল। দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের প্রতি সংহতি জানাতেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়।

তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ আয়োজনের জন্য কোনো আবেদন জমা দেওয়া হয়নি। ফলে কর্মসূচি পালনের আনুষ্ঠানিক অনুমতিও দেওয়া হয়নি।

তুষার গান্ধী ও তার সহযোগীদের হেফাজতে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ আয়োজনের অধিকার এবং পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ