ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

পবিত্র মক্কা ও মদিনার মর্যাদা রক্ষার বিষয়ে বাংলাদেশ কোনো আপস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ দুই পবিত্র স্থানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন হলে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়েও সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।

তিনি জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ থাকলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কার্যকর অবদান রাখতে পারে।

এ কারণে মক্কা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে বিবেচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চুক্তিতে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহ ইতোমধ্যে জানানো হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ বা জবাব পাওয়া গেছে কি না, সেই প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে।

বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, মক্কা ও মদিনার মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে আপসের সুযোগ নেই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের প্রধান ভিত্তি ছিল শ্রমবাজার ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তবে সরকার এখন এ সম্পর্ককে আরও বিস্তৃত করে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে কাজ করছে।

এ লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, স্টার রিফাইনারি-২ প্রকল্পে সৌদি আরবের বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সফর ও যোগাযোগও বাড়ছে। সৌদি আরবের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। একইভাবে বাংলাদেশের প্রতিনিধিরাও সৌদি আরবে যাচ্ছেন।

হুমায়ুন কবির বলেন, শুধু সৌদি আরব নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে বিনিয়োগনির্ভর অংশীদারত্বে রূপান্তর করা প্রয়োজন। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই নীতির ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর দেশে জ্বালানিসংকট দেখা দিলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানিবিষয়ক একটি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।

ওই সম্মেলনে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তিনি। আসন্ন জাপান সফরেও জ্বালানিসংকট মোকাবিলা, নতুন বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

জাপান সরকারের আগ্রহ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোও সফরের আলোচনায় স্থান পাবে বলে জানান হুমায়ুন কবির।

ট্যাগ : মক্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মদিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

পবিত্র মক্কা ও মদিনার মর্যাদা রক্ষার বিষয়ে বাংলাদেশ কোনো আপস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ দুই পবিত্র স্থানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন হলে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়েও সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।

তিনি জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ থাকলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কার্যকর অবদান রাখতে পারে।

এ কারণে মক্কা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে বিবেচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চুক্তিতে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহ ইতোমধ্যে জানানো হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ বা জবাব পাওয়া গেছে কি না, সেই প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে।

বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, মক্কা ও মদিনার মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে আপসের সুযোগ নেই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের প্রধান ভিত্তি ছিল শ্রমবাজার ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তবে সরকার এখন এ সম্পর্ককে আরও বিস্তৃত করে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে কাজ করছে।

এ লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, স্টার রিফাইনারি-২ প্রকল্পে সৌদি আরবের বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সফর ও যোগাযোগও বাড়ছে। সৌদি আরবের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। একইভাবে বাংলাদেশের প্রতিনিধিরাও সৌদি আরবে যাচ্ছেন।

হুমায়ুন কবির বলেন, শুধু সৌদি আরব নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে বিনিয়োগনির্ভর অংশীদারত্বে রূপান্তর করা প্রয়োজন। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই নীতির ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর দেশে জ্বালানিসংকট দেখা দিলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানিবিষয়ক একটি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।

ওই সম্মেলনে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তিনি। আসন্ন জাপান সফরেও জ্বালানিসংকট মোকাবিলা, নতুন বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

জাপান সরকারের আগ্রহ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোও সফরের আলোচনায় স্থান পাবে বলে জানান হুমায়ুন কবির।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ