ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোসেনপুরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে বিক্ষোভ-সংবাদ সম্মেলন

হোসেনপুরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে বিক্ষোভ-সংবাদ সম্মেলন
ছবি: বাংলা ভিউজ
ফলো করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি এলাকায় মিথ্যা মামলা, হয়রানি এবং প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাইরুন নাহার ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বুধবার (৭ অক্টোবর) সকালে গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি গ্রামে নিজ এলাকায় এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য লাইলী, হিরা মিয়াসহ স্থানীয়রা তাদের অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তারা জানান, মো. সোহেল মিয়া ও মীম আক্তারের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও ভালোবাসার সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ২০২৫ সালের ১৭ জুন কিশোরগঞ্জ আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের সংসার জীবনও ভালোভাবে চলছিল বলে দাবি করেন স্বজনরা।

ছবি: বাংলা ভিউজ

তবে অভিযোগকারীদের দাবি, মীম আক্তারের মা খাইরুন নাহার ওই সম্পর্ক ও সংসার মেনে নেননি। তাদের অভিযোগ, সোহেলের সঙ্গে মীমের সংসার ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়। এর মাধ্যমে সোহেলের কাছ থেকে মীমকে দূরে সরিয়ে নেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

পরবর্তীতে ২০২৬ সালের ১৮ জুন জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেনের সঙ্গে মীম আক্তারের বিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, এলাকার নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিদেরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। এসব ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত ঘটনা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতেই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

ছবি: বাংলা ভিউজ

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তারা কোনো পক্ষের প্রতি অন্যায় আচরণ চান না। বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক—এটাই তাদের দাবি।

তবে এসব অভিযোগের বিষয়ে খাইরুন নাহার ও তার সহযোগীদের সাথে কথা হলে বলেন মেয়েকে আলমগীর এর সাথে বিয়ে দিয়েছি এখন  সুখে আছে এটাই এর বেশী কিছু বলতে পারবো না। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

ট্যাগ : কিশোরগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


হোসেনপুরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে বিক্ষোভ-সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি এলাকায় মিথ্যা মামলা, হয়রানি এবং প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাইরুন নাহার ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বুধবার (৭ অক্টোবর) সকালে গোবিন্দপুর ইউনিয়নের লুলিকান্দি গ্রামে নিজ এলাকায় এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য লাইলী, হিরা মিয়াসহ স্থানীয়রা তাদের অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তারা জানান, মো. সোহেল মিয়া ও মীম আক্তারের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও ভালোবাসার সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ২০২৫ সালের ১৭ জুন কিশোরগঞ্জ আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের সংসার জীবনও ভালোভাবে চলছিল বলে দাবি করেন স্বজনরা।

ছবি: বাংলা ভিউজ

তবে অভিযোগকারীদের দাবি, মীম আক্তারের মা খাইরুন নাহার ওই সম্পর্ক ও সংসার মেনে নেননি। তাদের অভিযোগ, সোহেলের সঙ্গে মীমের সংসার ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তার বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়। এর মাধ্যমে সোহেলের কাছ থেকে মীমকে দূরে সরিয়ে নেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

পরবর্তীতে ২০২৬ সালের ১৮ জুন জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেনের সঙ্গে মীম আক্তারের বিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, এলাকার নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিদেরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। এসব ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত ঘটনা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতেই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

ছবি: বাংলা ভিউজ

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তারা কোনো পক্ষের প্রতি অন্যায় আচরণ চান না। বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক—এটাই তাদের দাবি।

তবে এসব অভিযোগের বিষয়ে খাইরুন নাহার ও তার সহযোগীদের সাথে কথা হলে বলেন মেয়েকে আলমগীর এর সাথে বিয়ে দিয়েছি এখন  সুখে আছে এটাই এর বেশী কিছু বলতে পারবো না। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ