ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনা জাহাজ

ফলো করুন

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে দীর্ঘ দুই বছর পর আবারও সরাসরি জাহাজ ভিড়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ বন্দরের জন্য কেনা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে টার্মিনালে নোঙর করে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ও কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করার লক্ষ্যে এসব সরঞ্জাম কেনা হয়েছে।

জাহাজটিতে আনা পাঁচটি ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কুয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।

‘ফান ঝৌ-৬’ জাহাজটির দৈর্ঘ্য ১৬৮ মিটার এবং গভীরতা ৬ মিটার। এটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ‘এমভি জেইন’ নামের একটি মাদার ভ্যাসেল ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বার্থিং করে। একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ টার্মিনালে ভিড়ে এবং পণ্য খালাস করে।

বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট কাটাতে ড্রেজিং কার্যক্রমের পাশাপাশি পায়রা বন্দরকে ডিজিটালাইজড বন্দরে রূপান্তরের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগ : পটুয়াখালী পায়রা বন্দর চীনা জাহাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনা জাহাজ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে দীর্ঘ দুই বছর পর আবারও সরাসরি জাহাজ ভিড়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ বন্দরের জন্য কেনা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে টার্মিনালে নোঙর করে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ও কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করার লক্ষ্যে এসব সরঞ্জাম কেনা হয়েছে।

জাহাজটিতে আনা পাঁচটি ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কুয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।

‘ফান ঝৌ-৬’ জাহাজটির দৈর্ঘ্য ১৬৮ মিটার এবং গভীরতা ৬ মিটার। এটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ‘এমভি জেইন’ নামের একটি মাদার ভ্যাসেল ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বার্থিং করে। একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ টার্মিনালে ভিড়ে এবং পণ্য খালাস করে।

বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট কাটাতে ড্রেজিং কার্যক্রমের পাশাপাশি পায়রা বন্দরকে ডিজিটালাইজড বন্দরে রূপান্তরের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ