ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা
ছবি : সংগৃহীত
ফলো করুন

এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আবেগঘন পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি অবসরে যাওয়া আরেক ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি এবং তরুণ নিকো পাজকে দিয়ে করিয়েছেন জোড়া গোল। এই জাদুকরী বিদায়ের রাতে মেসি-পরবর্তী আর্জেন্টিনার ভবিষ্যৎ এবং নিজের দায়িত্বে থাকা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এএফএ তাকে পরবর্তী বিশ্বকাপ চক্র পর্যন্ত রেখে দিতে আগ্রহী হলেও স্কালোনি চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ডাগআউটে থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সব ঠিক থাকলে তিনি কোচ হিসেবে দায়িত্বে থাকবেন। তিনি যোগ করেন, মেসি যে ইতিহাস ও ঐতিহ্য রেখে যাচ্ছেন, তা নিয়ে তিনি কাজ করে যেতে চান এবং এই মহাতারকার অবদানের কাছে পুরো আর্জেন্টিনা দল আজীবন কৃতজ্ঞ থাকবে।

মেসিবিহীন পথচলা যে অত্যন্ত কঠিন হতে চলেছে, তা অকপটে স্বীকার করেছেন স্কালোনি। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে আর্জেন্টিনা যা অর্জন করেছে তা স্বাভাবিক কোনো ঘটনা ছিল না এবং সামনে কঠিন সময় আসতে পারে। তবে তরুণদের নিয়ে সেই প্রতিকূলতা মোকাবিলার শক্তি দলের রয়েছে। তরুণ ফুটবলারদের প্রতিভা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও মেসির উপস্থিতির শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, দারুণ দল গড়ে হয়তো নতুন পথ বের করা যাবে, কিন্তু মাঠে মেসি যে অতুলনীয় আভা ও পরিবেশ তৈরি করতেন, তা আর কখনো ফিরে পাওয়া যাবে না। এখন সেই বাস্তবতা মেনেই দলকে সামনে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ট্যাগ : লিওনেল স্কালোনি লিওনেল মেসি বিদায়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আবেগঘন পরিবেশে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি অবসরে যাওয়া আরেক ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি এবং তরুণ নিকো পাজকে দিয়ে করিয়েছেন জোড়া গোল। এই জাদুকরী বিদায়ের রাতে মেসি-পরবর্তী আর্জেন্টিনার ভবিষ্যৎ এবং নিজের দায়িত্বে থাকা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এএফএ তাকে পরবর্তী বিশ্বকাপ চক্র পর্যন্ত রেখে দিতে আগ্রহী হলেও স্কালোনি চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ডাগআউটে থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সব ঠিক থাকলে তিনি কোচ হিসেবে দায়িত্বে থাকবেন। তিনি যোগ করেন, মেসি যে ইতিহাস ও ঐতিহ্য রেখে যাচ্ছেন, তা নিয়ে তিনি কাজ করে যেতে চান এবং এই মহাতারকার অবদানের কাছে পুরো আর্জেন্টিনা দল আজীবন কৃতজ্ঞ থাকবে।

মেসিবিহীন পথচলা যে অত্যন্ত কঠিন হতে চলেছে, তা অকপটে স্বীকার করেছেন স্কালোনি। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে আর্জেন্টিনা যা অর্জন করেছে তা স্বাভাবিক কোনো ঘটনা ছিল না এবং সামনে কঠিন সময় আসতে পারে। তবে তরুণদের নিয়ে সেই প্রতিকূলতা মোকাবিলার শক্তি দলের রয়েছে। তরুণ ফুটবলারদের প্রতিভা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও মেসির উপস্থিতির শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, দারুণ দল গড়ে হয়তো নতুন পথ বের করা যাবে, কিন্তু মাঠে মেসি যে অতুলনীয় আভা ও পরিবেশ তৈরি করতেন, তা আর কখনো ফিরে পাওয়া যাবে না। এখন সেই বাস্তবতা মেনেই দলকে সামনে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ