ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামলার বিচার না হওয়া পর্যন্ত রাবি প্রশাসনের সংবাদ কাভারেজ বন্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব ধরনের কর্মসূচির সংবাদ কাভারেজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন।

সোমবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে বৈঠক শেষে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির জানান, হামলার ঘটনায় করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিন সময় চেয়েছে। এই সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনের কোনো ধরনের কর্মসূচির সংবাদ কাভার করবেন না সাংবাদিকরা।

এর আগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার এবং অ্যাকাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকে প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠকে বসেন।

এ সময় উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্টরা ভবনের ভেতরে থাকা অবস্থায় প্রধান ফটকে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ট্যাগ : ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হামলার বিচার না হওয়া পর্যন্ত রাবি প্রশাসনের সংবাদ কাভারেজ বন্ধ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব ধরনের কর্মসূচির সংবাদ কাভারেজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন।

সোমবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে বৈঠক শেষে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির জানান, হামলার ঘটনায় করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিন সময় চেয়েছে। এই সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনের কোনো ধরনের কর্মসূচির সংবাদ কাভার করবেন না সাংবাদিকরা।

এর আগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার এবং অ্যাকাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকে প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠকে বসেন।

এ সময় উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্টরা ভবনের ভেতরে থাকা অবস্থায় প্রধান ফটকে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ