ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনেজুয়েলাকে আরও বড় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
ফলো করুন

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলাকে নতুন করে আরও বড় অঙ্কের সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে চলতি সপ্তাহেই কয়েকশ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

শনিবার (২৭ জুন) ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই সহায়তা প্যাকেজ ইতোমধ্যে ঘোষিত ১৫০ মিলিয়ন ডলারের তহবিলের সঙ্গে যুক্ত হবে। তবে নতুন প্যাকেজের নির্দিষ্ট অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি।

গত বুধবার ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা, বিশেষ করে লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের আশপাশের অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াশিংটন পোস্ট জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা কাজ করছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জন্য ১৫০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করে। এর মধ্যে ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি সহায়তা, জাতিসংঘের মানবিক তহবিলে অনুদান এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভেনেজুয়েলায় নগর অনুসন্ধান ও উদ্ধার দল, চিকিৎসা সহায়তা এবং জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ অনুসন্ধান ও উদ্ধার দল ইতোমধ্যে দুর্গত এলাকায় কাজ করছে। আরও উদ্ধারকর্মী দেশটিতে পাঠানোর প্রস্তুতিও চলছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সহায়তা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনরক্ষা, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান, চিকিৎসা সেবা, আশ্রয়, খাদ্য ও পানি সরবরাহে ব্যবহার করা হবে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় এই সহায়তা শুধু মানবিক উদ্যোগ নয়, বরং ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্কের নতুন পরীক্ষাও। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার পর সাম্প্রতিক দুর্যোগ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি করেছে।

তবে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, প্রশাসনিক জটিলতা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলাকে আরও বড় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলাকে নতুন করে আরও বড় অঙ্কের সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে চলতি সপ্তাহেই কয়েকশ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

শনিবার (২৭ জুন) ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই সহায়তা প্যাকেজ ইতোমধ্যে ঘোষিত ১৫০ মিলিয়ন ডলারের তহবিলের সঙ্গে যুক্ত হবে। তবে নতুন প্যাকেজের নির্দিষ্ট অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি।

গত বুধবার ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা, বিশেষ করে লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের আশপাশের অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াশিংটন পোস্ট জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা কাজ করছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জন্য ১৫০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করে। এর মধ্যে ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি সহায়তা, জাতিসংঘের মানবিক তহবিলে অনুদান এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভেনেজুয়েলায় নগর অনুসন্ধান ও উদ্ধার দল, চিকিৎসা সহায়তা এবং জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ অনুসন্ধান ও উদ্ধার দল ইতোমধ্যে দুর্গত এলাকায় কাজ করছে। আরও উদ্ধারকর্মী দেশটিতে পাঠানোর প্রস্তুতিও চলছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সহায়তা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনরক্ষা, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান, চিকিৎসা সেবা, আশ্রয়, খাদ্য ও পানি সরবরাহে ব্যবহার করা হবে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় এই সহায়তা শুধু মানবিক উদ্যোগ নয়, বরং ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্কের নতুন পরীক্ষাও। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার পর সাম্প্রতিক দুর্যোগ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি করেছে।

তবে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, প্রশাসনিক জটিলতা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ