ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জুলেখা বেগম নামে এক নারী তার মাদকাসক্ত স্বামী থেকে মেয়েকে তালাকের মাধ্যমে উদ্ধার করে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি দাবি করেন, তার মেয়ের স্বামী সুমন শেখ নিয়মিত মাদকাসক্ত হিসেবে মেয়েকে নির্যাতন করতেন।
গত শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে এবং দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারীর চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহসিন মোল্লার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সুমন শেখের (৩২) সঙ্গে।
জুলেখা বেগম এর আগে জানান, বিয়ের সময় সুমন শেখকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকেই সুমন নিয়মিতভাবে মনিরাকে নির্যাতন করতেন।
তিনি আরও বলেন, সুমন নেশাগ্রস্ত হয়ে প্রতিদিন মনিরাকে মারধর করতেন এবং দুই সন্তান থাকার কারণে মনিরা নির্যাতন সহ্য করেই সংসার চালিয়ে যাচ্ছিলেন।
কয়েক দিন আগে জুলেখা বেগম কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাক প্রক্রিয়া সম্পন্ন করে মেয়েকে সুমনের কাছ থেকে উদ্ধার করেন। তিনি জানান, খাবার খাওয়ার সময় ভাত স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন, মেয়েকে মুক্ত করতে পারলে মানুষের সামনে দুধ দিয়ে গোসল করবেন এবং সেই প্রতিজ্ঞা পূরণে এই কাজ করেছেন।
অন্যদিকে, সুমন শেখ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সবই মিথ্যা ও ভিত্তিহীন।
মন্তব্যসমূহ