ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১২ বছর পর ইরাক ছাড়ল সর্বশেষ মার্কিন সেনারা

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরাক থেকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল বা আইএস)বিরোধী মিশনে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১২ বছরের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানঘাঁটি থেকে মার্কিন ও আন্তর্জাতিক জোটের অবশিষ্ট সেনারা নিজেদের সরঞ্জামসহ দেশটি ছেড়ে গেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, এই প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকে আইএসআইএলকে একটি সংগঠিত সামরিক শক্তি হিসেবে পরাজিত করার ১২ বছরের অভিযান শেষ হলো। এখন থেকে ইরাকের নিরাপত্তার প্রধান দায়িত্ব ইরাকি বাহিনীর হাতে থাকবে।

তিনি বলেন, আইএসআইএলের অবশিষ্ট সদস্যদের পাশাপাশি ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকেও মোকাবিলা করতে হবে ইরাককে। এসব গোষ্ঠী ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

তবে মার্কিন বাহিনী প্রত্যাহার হলেও ইরাককে পুরোপুরি ছেড়ে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। আইএসবিরোধী অভিযানের দায়িত্বে থাকা মার্কিন টাস্কফোর্সকে ইরাক থেকে জর্ডানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সিরিয়ায় এখনো কয়েকশ মার্কিন সেনা অবস্থান করছে।

ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির শুরু ২০০৩ সালে। তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী বৈশ্বিক যুদ্ধের’ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ওই বছর ইরাকে সামরিক অভিযান চালায়। তখন অভিযানের নাম ছিল ‘অপারেশন ইরাকি ফ্রিডম’।

২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা সর্বোচ্চ প্রায় ১ লাখ ৭০ হাজারে পৌঁছায়। ২০১১ সালে যুক্তরাষ্ট্র প্রথম দফায় দেশটি থেকে সেনা প্রত্যাহার করে।

তবে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসআইএলের দ্রুত উত্থানের পর আবার মার্কিন সেনা পাঠানো হয়। এবার মিশনের নাম দেওয়া হয় ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’।

২০১৭ সালে আইএসআইএল তাদের নিয়ন্ত্রিত অধিকাংশ ভূখণ্ড হারানোর পর ইরাকে থাকা বিদেশি সেনাদের ভূমিকা ধীরে ধীরে সামরিক অভিযান থেকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার দিকে চলে যায়। গত বছরের শেষ দিকে ইরাকে থাকা কয়েকশ বিদেশি সেনাকে ইরবিলে একত্র করা হয়েছিল। প্রত্যাহারের আগে সেখানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জোটের প্রায় ১ হাজার ৫০০ সেনা ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেনা প্রত্যাহারকে স্বাগত জানান।

তিনি বলেন, ইরাকে থাকা বা সেখান থেকে চলে যাওয়ার মধ্যে তার সামনে একটি সিদ্ধান্ত ছিল এবং তিনি মনে করেছেন, ‘এখনই আমেরিকার ঘরে ফেরার সময়।’

ট্রাম্প এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্র ও ইরাকের বিজয় এবং আইএসের বিরুদ্ধে একটি ‘নির্ণায়ক বিজয়’ হিসেবে উল্লেখ করেন। ইরাকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক সম্পৃক্ততাকে ট্রাম্প ‘অত্যন্ত ব্যয়বহুল এক নরকযাত্রা’ হিসেবেও বর্ণনা করেছেন।

মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। দেশটি গত কয়েক বছর তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও আশপাশের অঞ্চলে একের পর এক সংঘাত চলছে।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে ইরাক একটি নতুন যুগে প্রবেশ করছে। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক অর্থনৈতিক ও নিরাপত্তাভিত্তিক দ্বিপক্ষীয় সম্পর্কে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ইরাকে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আঞ্চলিক ও অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী।

ট্রাম্পও আল-জাইদির প্রশংসা করে তাকে ‘চমৎকার’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল-জাইদিকে তিনি শুরু থেকেই সমর্থন করে আসছেন।

এরই মধ্যে ইরাক সরকার দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ইরানের ঘনিষ্ঠ কয়েকটি গোষ্ঠীও রয়েছে। সরকার ২০২৭ সালের জুনের মধ্যে এসব গোষ্ঠীকে নিরস্ত্র করার লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে বিষয়টি সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলো অস্ত্র ছাড়তে অস্বীকার করলে ইরাকের ভেতরেই বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে। এসব গোষ্ঠী যদি মার্কিন স্বার্থে হামলা বাড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রও ইরাকের ওপর নতুন করে চাপ দিতে পারে।

মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ইরাকের কুর্দিস্তান অঞ্চল। কুর্দি কর্মকর্তাদের আশঙ্কা, মার্কিন বাহিনী চলে যাওয়ার ফলে অঞ্চলটি ইরানের সম্ভাব্য হামলা এবং আইএসআইএলের পুনরুত্থানের ঝুঁকিতে পড়তে পারে।

তবে ইরাকি সরকার বলছে, দেশের নিরাপত্তা বাহিনীর নিজেদের সক্ষমতা যথেষ্ট রয়েছে। মার্কিন সেনা ছাড়াও তারা আইএসআইএলসহ অন্যান্য নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে পারবে।

আইএসআইএল এখন আর ইরাক বা সিরিয়ায় কোনো বড় ভূখণ্ড নিয়ন্ত্রণ করে না। তবে দুই দেশেই সংগঠনটির ছোট ছোট সশস্ত্র সেল এখনো সক্রিয় রয়েছে। ইরাকি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগ নিয়ে আইএসআইএল আবারও হামলা বাড়ানোর চেষ্টা করতে পারে।

ট্যাগ : ইরাক বিশ্ব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সব খবর

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

১২ বছর পর ইরাক ছাড়ল সর্বশেষ মার্কিন সেনারা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ইরাক থেকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল বা আইএস)বিরোধী মিশনে থাকা সর্বশেষ মার্কিন সেনাদেরও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১২ বছরের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানঘাঁটি থেকে মার্কিন ও আন্তর্জাতিক জোটের অবশিষ্ট সেনারা নিজেদের সরঞ্জামসহ দেশটি ছেড়ে গেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, এই প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকে আইএসআইএলকে একটি সংগঠিত সামরিক শক্তি হিসেবে পরাজিত করার ১২ বছরের অভিযান শেষ হলো। এখন থেকে ইরাকের নিরাপত্তার প্রধান দায়িত্ব ইরাকি বাহিনীর হাতে থাকবে।

তিনি বলেন, আইএসআইএলের অবশিষ্ট সদস্যদের পাশাপাশি ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকেও মোকাবিলা করতে হবে ইরাককে। এসব গোষ্ঠী ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

তবে মার্কিন বাহিনী প্রত্যাহার হলেও ইরাককে পুরোপুরি ছেড়ে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। আইএসবিরোধী অভিযানের দায়িত্বে থাকা মার্কিন টাস্কফোর্সকে ইরাক থেকে জর্ডানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সিরিয়ায় এখনো কয়েকশ মার্কিন সেনা অবস্থান করছে।

ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির শুরু ২০০৩ সালে। তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী বৈশ্বিক যুদ্ধের’ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ওই বছর ইরাকে সামরিক অভিযান চালায়। তখন অভিযানের নাম ছিল ‘অপারেশন ইরাকি ফ্রিডম’।

২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা সর্বোচ্চ প্রায় ১ লাখ ৭০ হাজারে পৌঁছায়। ২০১১ সালে যুক্তরাষ্ট্র প্রথম দফায় দেশটি থেকে সেনা প্রত্যাহার করে।

তবে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসআইএলের দ্রুত উত্থানের পর আবার মার্কিন সেনা পাঠানো হয়। এবার মিশনের নাম দেওয়া হয় ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’।

২০১৭ সালে আইএসআইএল তাদের নিয়ন্ত্রিত অধিকাংশ ভূখণ্ড হারানোর পর ইরাকে থাকা বিদেশি সেনাদের ভূমিকা ধীরে ধীরে সামরিক অভিযান থেকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার দিকে চলে যায়। গত বছরের শেষ দিকে ইরাকে থাকা কয়েকশ বিদেশি সেনাকে ইরবিলে একত্র করা হয়েছিল। প্রত্যাহারের আগে সেখানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জোটের প্রায় ১ হাজার ৫০০ সেনা ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেনা প্রত্যাহারকে স্বাগত জানান।

তিনি বলেন, ইরাকে থাকা বা সেখান থেকে চলে যাওয়ার মধ্যে তার সামনে একটি সিদ্ধান্ত ছিল এবং তিনি মনে করেছেন, ‘এখনই আমেরিকার ঘরে ফেরার সময়।’

ট্রাম্প এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্র ও ইরাকের বিজয় এবং আইএসের বিরুদ্ধে একটি ‘নির্ণায়ক বিজয়’ হিসেবে উল্লেখ করেন। ইরাকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক সম্পৃক্ততাকে ট্রাম্প ‘অত্যন্ত ব্যয়বহুল এক নরকযাত্রা’ হিসেবেও বর্ণনা করেছেন।

মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। দেশটি গত কয়েক বছর তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও আশপাশের অঞ্চলে একের পর এক সংঘাত চলছে।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে ইরাক একটি নতুন যুগে প্রবেশ করছে। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক অর্থনৈতিক ও নিরাপত্তাভিত্তিক দ্বিপক্ষীয় সম্পর্কে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ইরাকে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আঞ্চলিক ও অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী।

ট্রাম্পও আল-জাইদির প্রশংসা করে তাকে ‘চমৎকার’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল-জাইদিকে তিনি শুরু থেকেই সমর্থন করে আসছেন।

এরই মধ্যে ইরাক সরকার দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ইরানের ঘনিষ্ঠ কয়েকটি গোষ্ঠীও রয়েছে। সরকার ২০২৭ সালের জুনের মধ্যে এসব গোষ্ঠীকে নিরস্ত্র করার লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে বিষয়টি সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলো অস্ত্র ছাড়তে অস্বীকার করলে ইরাকের ভেতরেই বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে। এসব গোষ্ঠী যদি মার্কিন স্বার্থে হামলা বাড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রও ইরাকের ওপর নতুন করে চাপ দিতে পারে।

মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ইরাকের কুর্দিস্তান অঞ্চল। কুর্দি কর্মকর্তাদের আশঙ্কা, মার্কিন বাহিনী চলে যাওয়ার ফলে অঞ্চলটি ইরানের সম্ভাব্য হামলা এবং আইএসআইএলের পুনরুত্থানের ঝুঁকিতে পড়তে পারে।

তবে ইরাকি সরকার বলছে, দেশের নিরাপত্তা বাহিনীর নিজেদের সক্ষমতা যথেষ্ট রয়েছে। মার্কিন সেনা ছাড়াও তারা আইএসআইএলসহ অন্যান্য নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে পারবে।

আইএসআইএল এখন আর ইরাক বা সিরিয়ায় কোনো বড় ভূখণ্ড নিয়ন্ত্রণ করে না। তবে দুই দেশেই সংগঠনটির ছোট ছোট সশস্ত্র সেল এখনো সক্রিয় রয়েছে। ইরাকি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগ নিয়ে আইএসআইএল আবারও হামলা বাড়ানোর চেষ্টা করতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ