ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানে হাতাহাতির ঘটনায় ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত ফ্লাই-দুবাইয়ের

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। কর্তৃপক্ষের তদন্ত চলাকালে এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। খবর গালফ বিজনেসের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটে। ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।

ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইটে ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের সঙ্গে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এয়ারলাইনসটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।

এক বিবৃতিতে ফ্লাইদুবাই আরও জানায়, তারা সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর-সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। তদন্তের অগ্রগতি এবং নতুন তথ্য পাওয়ার পর ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

চলমান তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছে এয়ারলাইনসটি। একই সঙ্গে নিজেদের পুরো নেটওয়ার্কে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ফ্লাইট স্থগিতের কারণে যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। সম্ভব হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ারলাইনসটি।

ট্যাগ : ফ্লাইদুবাই ইসরায়েল ফ্লাইট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিমানে হাতাহাতির ঘটনায় ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত ফ্লাই-দুবাইয়ের

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। কর্তৃপক্ষের তদন্ত চলাকালে এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। খবর গালফ বিজনেসের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটে। ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।

ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইটে ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের সঙ্গে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এয়ারলাইনসটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।

এক বিবৃতিতে ফ্লাইদুবাই আরও জানায়, তারা সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর-সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। তদন্তের অগ্রগতি এবং নতুন তথ্য পাওয়ার পর ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

চলমান তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছে এয়ারলাইনসটি। একই সঙ্গে নিজেদের পুরো নেটওয়ার্কে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

ফ্লাইট স্থগিতের কারণে যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। সম্ভব হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ারলাইনসটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ