ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানে হাতাহাতির ঘটনায় ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত ফ্লাই-দুবাইয়ের

ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। কর্তৃপক্ষের তদন্ত চলাকালে এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। খবর গালফ বিজনেসের।বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটে। ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইটে ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের সঙ্গে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এয়ারলাইনসটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।এক বিবৃতিতে ফ্লাইদুবাই আরও জানায়, তারা সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর-সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। তদন্তের অগ্রগতি এবং নতুন তথ্য পাওয়ার পর ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।চলমান তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছে এয়ারলাইনসটি। একই সঙ্গে নিজেদের পুরো নেটওয়ার্কে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।ফ্লাইট স্থগিতের কারণে যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। সম্ভব হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ারলাইনসটি।

বিমানে হাতাহাতির ঘটনায় ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত ফ্লাই-দুবাইয়ের