ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্স ম্যাচের আগে ইতালির বড় ধাক্কা, ছিটকে গেলেন রাসপাদোরি

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ইতালি। চোটের কারণে জাতীয় দলের আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরি। চিকিৎসা পরীক্ষার পর তার মাঠে ফেরার বিষয়ে অনিশ্চয়তা দূর হয়েছে এবং তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, চোটের কারণে রাসপাদোরি আগেভাগেই ক্লাবে ফিরে যাচ্ছেন। ফলে আন্তর্জাতিক বিরতির বাকি সময়ে তাকে পাচ্ছে না ইতালি।

তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে চোটে পড়েন রাসপাদোরি। প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর চিকিৎসা পরীক্ষার পর নিশ্চিত হয়, সামনে থাকা ম্যাচগুলোতে তার খেলার মতো অবস্থায় নেই।

রাসপাদোরির পাশাপাশি ইতালির স্কোয়াডে আরও কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়েও উদ্বেগ রয়েছে। তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে নিকোলো জানিওলো চোটে পড়েছিলেন।

নেশনস লিগে ইতালির শুরুটাও প্রত্যাশামতো হয়নি। বেলজিয়ামের কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করার পর তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে তারা। এবার তাদের সামনে ফ্রান্সের কঠিন পরীক্ষা।

শুক্রবার স্তাদ দ্য ফ্রান্সে ফ্রান্সের মুখোমুখি হবে ইতালি। এরপর ৫ অক্টোবর বোলোনিয়ায় তুরস্কের বিপক্ষে মাঠে নামবে দলটি।

রাসপাদোরির বিষয়ে দেওয়া বিবৃতিতে এফআইজিসি জানিয়েছে, তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা শেষে আসন্ন ম্যাচগুলোতে তার খেলা সম্ভব নয় বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর তাকে ক্লাবের উদ্দেশে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

রাসপাদোরিকে হারানোয় ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতালির আক্রমণভাগে নতুন করে সমন্বয় করতে হবে কোচিং স্টাফকে।

ট্যাগ : ফ্রান্স ফুটবল দল ইতালি ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ফ্রান্স ম্যাচের আগে ইতালির বড় ধাক্কা, ছিটকে গেলেন রাসপাদোরি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ইতালি। চোটের কারণে জাতীয় দলের আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরি। চিকিৎসা পরীক্ষার পর তার মাঠে ফেরার বিষয়ে অনিশ্চয়তা দূর হয়েছে এবং তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, চোটের কারণে রাসপাদোরি আগেভাগেই ক্লাবে ফিরে যাচ্ছেন। ফলে আন্তর্জাতিক বিরতির বাকি সময়ে তাকে পাচ্ছে না ইতালি।

তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে চোটে পড়েন রাসপাদোরি। প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর চিকিৎসা পরীক্ষার পর নিশ্চিত হয়, সামনে থাকা ম্যাচগুলোতে তার খেলার মতো অবস্থায় নেই।

রাসপাদোরির পাশাপাশি ইতালির স্কোয়াডে আরও কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়েও উদ্বেগ রয়েছে। তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে নিকোলো জানিওলো চোটে পড়েছিলেন।

নেশনস লিগে ইতালির শুরুটাও প্রত্যাশামতো হয়নি। বেলজিয়ামের কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করার পর তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে তারা। এবার তাদের সামনে ফ্রান্সের কঠিন পরীক্ষা।

শুক্রবার স্তাদ দ্য ফ্রান্সে ফ্রান্সের মুখোমুখি হবে ইতালি। এরপর ৫ অক্টোবর বোলোনিয়ায় তুরস্কের বিপক্ষে মাঠে নামবে দলটি।

রাসপাদোরির বিষয়ে দেওয়া বিবৃতিতে এফআইজিসি জানিয়েছে, তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা শেষে আসন্ন ম্যাচগুলোতে তার খেলা সম্ভব নয় বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর তাকে ক্লাবের উদ্দেশে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

রাসপাদোরিকে হারানোয় ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতালির আক্রমণভাগে নতুন করে সমন্বয় করতে হবে কোচিং স্টাফকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ