ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান কীভাবে বা ঠিক কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে আত্মরক্ষার স্বার্থে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি বিদ্যমান অস্ত্র আধুনিকায়ন ও উৎপাদন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে থাকা ট্রাম্প বলেন, খুব দ্রুতই এই যুদ্ধের অবসান হবে।

এ সময় তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

তবে ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্রের নকশা প্রণয়ন, বিদ্যমান অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন অস্ত্র উৎপাদনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই দুই দেশের পক্ষ থেকে এমন পাল্টাপাল্টি বক্তব্য ও পদক্ষেপ সামনে এসেছে। একদিকে ওয়াশিংটন আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের কথা বলছে, অন্যদিকে তেহরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান কীভাবে বা ঠিক কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে আত্মরক্ষার স্বার্থে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি বিদ্যমান অস্ত্র আধুনিকায়ন ও উৎপাদন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে থাকা ট্রাম্প বলেন, খুব দ্রুতই এই যুদ্ধের অবসান হবে।

এ সময় তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

তবে ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্রের নকশা প্রণয়ন, বিদ্যমান অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন অস্ত্র উৎপাদনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই দুই দেশের পক্ষ থেকে এমন পাল্টাপাল্টি বক্তব্য ও পদক্ষেপ সামনে এসেছে। একদিকে ওয়াশিংটন আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের কথা বলছে, অন্যদিকে তেহরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ