ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে বিজিবি

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে বিজিবি
সংগৃহীত ছবি
ফলো করুন

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা অব্যাহত রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মুখে গত কয়েকদিন ধরে তাদের এ চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) ও শনিবার (২৭ জুন) দিনভর বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এমন পরিস্থিতি বিরাজ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্তের বড় একটি অংশ বড়লেখা উপজেলায় অবস্থিত। এ সীমান্তের অধিকাংশই দুর্গম ও গভীর বনাঞ্চলবেষ্টিত। বিশেষ করে বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, গত এক বছরে এসব এলাকা ব্যবহার করে প্রায় দেড় হাজার অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে বোবারথলের ষাটঘরি সীমান্তসংলগ্ন শূন্যরেখার ওপারে বিভিন্ন দলে অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে আসার পর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করে বিজিবি।

শুক্রবার দুপুরে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি হ্যান্ডমাইকে সতর্কবার্তা দেয় এবং স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুপুর থেকে রাত পর্যন্ত উভয় বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও শেষ পর্যন্ত বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

শনিবারও একই সীমান্ত এলাকায় কয়েক দফা পুশইনের চেষ্টা চালানো হলে বিজিবি ও স্থানীয় জনসাধারণ তা প্রতিহত করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে। এসব চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণও সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহযোগিতা করছেন। শনিবারও বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

ট্যাগ : মৌলভীবাজার বড়লেখা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে বিজিবি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা অব্যাহত রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মুখে গত কয়েকদিন ধরে তাদের এ চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) ও শনিবার (২৭ জুন) দিনভর বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এমন পরিস্থিতি বিরাজ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্তের বড় একটি অংশ বড়লেখা উপজেলায় অবস্থিত। এ সীমান্তের অধিকাংশই দুর্গম ও গভীর বনাঞ্চলবেষ্টিত। বিশেষ করে বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, গত এক বছরে এসব এলাকা ব্যবহার করে প্রায় দেড় হাজার অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে বোবারথলের ষাটঘরি সীমান্তসংলগ্ন শূন্যরেখার ওপারে বিভিন্ন দলে অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে আসার পর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করে বিজিবি।

শুক্রবার দুপুরে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি হ্যান্ডমাইকে সতর্কবার্তা দেয় এবং স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুপুর থেকে রাত পর্যন্ত উভয় বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও শেষ পর্যন্ত বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

শনিবারও একই সীমান্ত এলাকায় কয়েক দফা পুশইনের চেষ্টা চালানো হলে বিজিবি ও স্থানীয় জনসাধারণ তা প্রতিহত করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে। এসব চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণও সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহযোগিতা করছেন। শনিবারও বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ