ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা অব্যাহত রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মুখে গত কয়েকদিন ধরে তাদের এ চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।[BANGVIEWS-POST:738]শুক্রবার (২৬ জুন) ও শনিবার (২৭ জুন) দিনভর বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এমন পরিস্থিতি বিরাজ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্তের বড় একটি অংশ বড়লেখা উপজেলায় অবস্থিত। এ সীমান্তের অধিকাংশই দুর্গম ও গভীর বনাঞ্চলবেষ্টিত। বিশেষ করে বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, গত এক বছরে এসব এলাকা ব্যবহার করে প্রায় দেড় হাজার অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।বিজিবি সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে বোবারথলের ষাটঘরি সীমান্তসংলগ্ন শূন্যরেখার ওপারে বিভিন্ন দলে অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে আসার পর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করে বিজিবি।শুক্রবার দুপুরে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি হ্যান্ডমাইকে সতর্কবার্তা দেয় এবং স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুপুর থেকে রাত পর্যন্ত উভয় বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও শেষ পর্যন্ত বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।শনিবারও একই সীমান্ত এলাকায় কয়েক দফা পুশইনের চেষ্টা চালানো হলে বিজিবি ও স্থানীয় জনসাধারণ তা প্রতিহত করেন।[BANGVIEWS-POST:734] বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা চালাচ্ছে। এসব চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণও সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহযোগিতা করছেন। শনিবারও বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধে বিজিবি