ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসনাত আবদুল্লাহর নির্দেশে ছাত্রদল-জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ার’: সাবেক ডিআইজি

ছবি: সংগৃহীত
ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি মো. হুমায়ুন কবিরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়। একই দিনে মামলার ২৩তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে।

তদন্ত সংস্থায় দেওয়া জবানবন্দিতে সাবেক ডিআইজি হুমায়ুন কবির অভিযোগ করেন, তৎকালীন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রভাব ও নির্দেশের কারণে সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ দুই রাজনৈতিক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার ব্যবস্থা করেন।

জবানবন্দি অনুযায়ী, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি আগৈলঝাড়ায় একটি গাড়িতে আগুন দেওয়ার মামলায় উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ঢাকা ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের সময় সাবেক এসপি এহসানউল্লাহ তদারকিতে ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পরে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আগৈলঝাড়া এলাকায় দুজনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।

সাবেক ডিআইজির জবানবন্দিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর আগৈলঝাড়া থানার তৎকালীন ওসি তাকে জানিয়েছিলেন, ওই দুই আসামিকে ‘ক্রসফায়ারে’ দেওয়ার নির্দেশ এসপি এহসানউল্লাহ দিয়েছিলেন। স্থানীয় পুলিশ সদস্যরা এতে রাজি না হওয়ায় উজিরপুর থানা থেকে পুলিশ সদস্য এনে হত্যাকাণ্ডটি ঘটানো হয় বলে জবানবন্দিতে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর এসপি নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরিতে (জিডি) নোট করার নির্দেশ দেন। এ ঘটনায় এসপির বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) বিরূপ মন্তব্য করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান এবং আবারও বরিশাল রেঞ্জে দায়িত্ব পান বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ, উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম এবং এএসআই মো. জসিম উদ্দিন।

আসামিদের মধ্যে হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ পলাতক রয়েছেন। গ্রেপ্তার হওয়া মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধের কারণে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়। অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে অধস্তন পুলিশ সদস্যদের মাধ্যমে দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়।

তবে মামলার এসব অভিযোগ বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমের ওপর নির্ভর করবে।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগৈলঝাড়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাসনাত আবদুল্লাহর নির্দেশে ছাত্রদল-জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ার’: সাবেক ডিআইজি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি মো. হুমায়ুন কবিরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়। একই দিনে মামলার ২৩তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে।

তদন্ত সংস্থায় দেওয়া জবানবন্দিতে সাবেক ডিআইজি হুমায়ুন কবির অভিযোগ করেন, তৎকালীন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রভাব ও নির্দেশের কারণে সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ দুই রাজনৈতিক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার ব্যবস্থা করেন।

জবানবন্দি অনুযায়ী, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি আগৈলঝাড়ায় একটি গাড়িতে আগুন দেওয়ার মামলায় উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ঢাকা ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের সময় সাবেক এসপি এহসানউল্লাহ তদারকিতে ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পরে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আগৈলঝাড়া এলাকায় দুজনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।

সাবেক ডিআইজির জবানবন্দিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর আগৈলঝাড়া থানার তৎকালীন ওসি তাকে জানিয়েছিলেন, ওই দুই আসামিকে ‘ক্রসফায়ারে’ দেওয়ার নির্দেশ এসপি এহসানউল্লাহ দিয়েছিলেন। স্থানীয় পুলিশ সদস্যরা এতে রাজি না হওয়ায় উজিরপুর থানা থেকে পুলিশ সদস্য এনে হত্যাকাণ্ডটি ঘটানো হয় বলে জবানবন্দিতে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর এসপি নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরিতে (জিডি) নোট করার নির্দেশ দেন। এ ঘটনায় এসপির বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) বিরূপ মন্তব্য করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান এবং আবারও বরিশাল রেঞ্জে দায়িত্ব পান বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ, উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম এবং এএসআই মো. জসিম উদ্দিন।

আসামিদের মধ্যে হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ পলাতক রয়েছেন। গ্রেপ্তার হওয়া মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধের কারণে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়। অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে অধস্তন পুলিশ সদস্যদের মাধ্যমে দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়।

তবে মামলার এসব অভিযোগ বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমের ওপর নির্ভর করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ