ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে অবশেষে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে আবুধাবি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু।

ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

নেতানিয়াহুর এই সফরটি অবশ্য আগে গোপন রাখা হয়েছিল। ইসরাইলি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সফরটি নিশ্চিত করে আমিরাত।

আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণেই সফর করেছেন।

তবে সফরটি এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল কি না—এ নিয়ে ইসরাইলে নতুন করে বিতর্ক চলছে।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ সম্প্রতি দাবি করে, ৭ অক্টোবরের হামলার প্রায় ১০ দিন আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহুর কার্যালয় এই দাবি অস্বীকার করেছে এবং প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

এদিকে নেতানিয়াহুর সাম্প্রতিক সফরকে ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, তিনি আমিরাতের প্রেসিডেন্টের কাছে ওই সতর্কবার্তার প্রতিবেদন অস্বীকার করার অনুরোধ করেছিলেন। তবে আমিরাত সরাসরি ওই অভিযোগের সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আদান-প্রদান হয়ে থাকে।

এদিকে রয়টার্স জানিয়েছে, তিনজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা বলেছেন, রোববারের বৈঠক প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয়। তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনায় ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে।

তবে আমিরাতের আনুষ্ঠানিক বিবৃতিতে বৈঠকের আলোচ্যসূচি হিসেবে শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উন্নয়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফলে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা বা ইরান নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে আমিরাতের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।

ট্যাগ : সংযুক্ত আরব আমিরাত বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে অবশেষে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে আবুধাবি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু।

ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

নেতানিয়াহুর এই সফরটি অবশ্য আগে গোপন রাখা হয়েছিল। ইসরাইলি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সফরটি নিশ্চিত করে আমিরাত।

আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণেই সফর করেছেন।

তবে সফরটি এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল কি না—এ নিয়ে ইসরাইলে নতুন করে বিতর্ক চলছে।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ সম্প্রতি দাবি করে, ৭ অক্টোবরের হামলার প্রায় ১০ দিন আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহুর কার্যালয় এই দাবি অস্বীকার করেছে এবং প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

এদিকে নেতানিয়াহুর সাম্প্রতিক সফরকে ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, তিনি আমিরাতের প্রেসিডেন্টের কাছে ওই সতর্কবার্তার প্রতিবেদন অস্বীকার করার অনুরোধ করেছিলেন। তবে আমিরাত সরাসরি ওই অভিযোগের সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আদান-প্রদান হয়ে থাকে।

এদিকে রয়টার্স জানিয়েছে, তিনজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা বলেছেন, রোববারের বৈঠক প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয়। তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনায় ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে।

তবে আমিরাতের আনুষ্ঠানিক বিবৃতিতে বৈঠকের আলোচ্যসূচি হিসেবে শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উন্নয়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফলে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা বা ইরান নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে আমিরাতের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ