ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

প্রযুক্তি কর

ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের
সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘ডিজিটাল পরিষেবা কর’ (ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স) আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের কয়েকটি দেশ নতুন করে এ ধরনের কর চালুর পরিকল্পনা করছে, আবার কিছু দেশ তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এই কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ওই দেশের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল বলে গণ্য হবে।

বর্তমানে যুক্তরাজ্যে বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটপ্লেস পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর কার্যকর রয়েছে। এ করের আওতায় অ্যাপল, গুগল, মেটা ও আমাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রয়েছে। ব্রিটিশ ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই কর থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে।

এদিকে ফ্রান্স, ইতালি ও স্পেন ইতোমধ্যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ একই ধরনের কর চালু করেছে বা তা চালুর প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প এর আগেও অভিযোগ করেছিলেন, ইউরোপীয় দেশগুলো অন্যায্যভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে কর আরোপ করছে। চলতি বছরের এপ্রিলেও তিনি এ ইস্যুতে যুক্তরাজ্যের বিরুদ্ধে বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলেও ইইউ আগেই জানিয়ে দিয়েছে, তাদের স্বার্থ ক্ষুণ্ন হলে তারা সমপরিমাণ পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, ডিজিটাল করকে কেন্দ্র করে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘ডিজিটাল পরিষেবা কর’ (ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স) আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের কয়েকটি দেশ নতুন করে এ ধরনের কর চালুর পরিকল্পনা করছে, আবার কিছু দেশ তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এই কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ওই দেশের সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল বলে গণ্য হবে।

বর্তমানে যুক্তরাজ্যে বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটপ্লেস পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর কার্যকর রয়েছে। এ করের আওতায় অ্যাপল, গুগল, মেটা ও আমাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রয়েছে। ব্রিটিশ ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই কর থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে।

এদিকে ফ্রান্স, ইতালি ও স্পেন ইতোমধ্যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ একই ধরনের কর চালু করেছে বা তা চালুর প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প এর আগেও অভিযোগ করেছিলেন, ইউরোপীয় দেশগুলো অন্যায্যভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে কর আরোপ করছে। চলতি বছরের এপ্রিলেও তিনি এ ইস্যুতে যুক্তরাজ্যের বিরুদ্ধে বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলেও ইইউ আগেই জানিয়ে দিয়েছে, তাদের স্বার্থ ক্ষুণ্ন হলে তারা সমপরিমাণ পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, ডিজিটাল করকে কেন্দ্র করে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ