ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সংগৃহীত ছবি
ফলো করুন

বাহরাইনে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৭ জুন) ভোরে বাহরাইনের ভূখণ্ডে একাধিক ড্রোন আঘাত হানে। এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে মানামা।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া একাধিক ড্রোন দেশটির ভূখণ্ডে আঘাত হানে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, এই হামলা বাহরাইনের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তারা ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে এ হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বাহরাইনে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৭ জুন) ভোরে বাহরাইনের ভূখণ্ডে একাধিক ড্রোন আঘাত হানে। এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে মানামা।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া একাধিক ড্রোন দেশটির ভূখণ্ডে আঘাত হানে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, এই হামলা বাহরাইনের সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তারা ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে এ হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ