ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৩১ জন প্রাণ হারিয়েছেন ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পরবর্তী সময়ে। একই মেয়াদে আরও ৩ হাজার ৩০৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ এই সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত মোট আহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এই পরিসংখ্যান জানা গেছে।
সূত্র : আল জাজিরা
মন্তব্যসমূহ