ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিউগিনি প্রপার্টিজে হামলার পেছনে কারা আছেন?

নিউগিনি প্রপার্টিজে হামলার পেছনে কারা আছেন?
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মানিকদীস্থ নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, এই মামলায় পুলিশ গতকাল রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তিনজন থানা-পুলিশ, একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। চারজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন শাহরিয়া মাহমুদ, যিনি এক সময় প্রজন্ম লীগের সদস্য ছিলেন এবং বর্তমানে মাদ্রাসার শিক্ষক। মামলার ২ নম্বর আসামি আবুল কাশেম ক্যান্টনমেন্ট থানার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। হামলায় অংশ নেওয়া কিছু ব্যক্তি স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে; তথ্য যাচাই চলছে। পুলিশ বর্তমানে অস্ত্রধারী তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসা নিয়ে বিরোধ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ৩৫ কাঠা জমির একটি অংশের মালিকানা দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদ হামলার পরিকল্পনা করেন এবং লোক জড়ো করার দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা শাহ আলম অনিক তাঁকে সাহায্য করেন। হামলায় আরেকদিকে ভাষানটেক বস্তির বাসিন্দা মুন্না, মামুন ও আসলাম অংশ নেন, যাদের বিরুদ্ধে ভাড়া করা লোকজন নিয়ে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমান, যিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের জামাতা ও কুষ্টিয়া-২ আসনের বাসিন্দা, তাকে নিজ বাড়ি থেকে ডিবি গ্রেপ্তার করেছে।

ট্যাগ : সারা দেশ সাংবাদিক অধিকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

দু’পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি

বিরামপুরে ২৫০০ কৃষককে সার ও শিক্ষার্থীদের সাইকেল দিলেন মন্ত্রী

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

কসবায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত!

এক মাসের মধ্যে প্রতিটি উপজেলায় ছড়াবে বায়োগ্যাস কার্যক্রম!

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


নিউগিনি প্রপার্টিজে হামলার পেছনে কারা আছেন?

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মানিকদীস্থ নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, এই মামলায় পুলিশ গতকাল রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তিনজন থানা-পুলিশ, একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। চারজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন শাহরিয়া মাহমুদ, যিনি এক সময় প্রজন্ম লীগের সদস্য ছিলেন এবং বর্তমানে মাদ্রাসার শিক্ষক। মামলার ২ নম্বর আসামি আবুল কাশেম ক্যান্টনমেন্ট থানার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। হামলায় অংশ নেওয়া কিছু ব্যক্তি স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে; তথ্য যাচাই চলছে। পুলিশ বর্তমানে অস্ত্রধারী তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসা নিয়ে বিরোধ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ৩৫ কাঠা জমির একটি অংশের মালিকানা দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদ হামলার পরিকল্পনা করেন এবং লোক জড়ো করার দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা শাহ আলম অনিক তাঁকে সাহায্য করেন। হামলায় আরেকদিকে ভাষানটেক বস্তির বাসিন্দা মুন্না, মামুন ও আসলাম অংশ নেন, যাদের বিরুদ্ধে ভাড়া করা লোকজন নিয়ে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমান, যিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের জামাতা ও কুষ্টিয়া-২ আসনের বাসিন্দা, তাকে নিজ বাড়ি থেকে ডিবি গ্রেপ্তার করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ