ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা, আরো এক আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ এবং আবাসন প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ৯ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজ এবং একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মালিকানাধীন প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ হামলা চালালে সেখানে থাকা সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলার শিকার হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকার সম্পত্তির ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একাধিক যানবাহনে করে প্রায় দেড় থেকে দুই শত লোক ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজের সীমানায় প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানটির কার্যালয়, বেশ কয়েকটি স্থাপনা এবং ভেতরে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ ভাঙচুর চালায়।

এ সময় স্টুডিওসহ বিভিন্ন স্থাপনা থেকে মূল্যবান সরঞ্জাম লুট করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ : সালমান মুক্তাদির ব্রাউনফিশ স্টুডিও নিউ গিনি প্রপার্টিজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা, আরো এক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ এবং আবাসন প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ৯ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজ এবং একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মালিকানাধীন প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ হামলা চালালে সেখানে থাকা সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলার শিকার হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকার সম্পত্তির ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একাধিক যানবাহনে করে প্রায় দেড় থেকে দুই শত লোক ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজের সীমানায় প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানটির কার্যালয়, বেশ কয়েকটি স্থাপনা এবং ভেতরে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ ভাঙচুর চালায়।

এ সময় স্টুডিওসহ বিভিন্ন স্থাপনা থেকে মূল্যবান সরঞ্জাম লুট করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ