ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১০৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২৭ অর্থবছরের জন্য পরিচালন ও উন্নয়ন খাতে ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শততম সিন্ডিকেট সভার ২৯তম বাজেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. নাহরীন আখতার ও পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শরিফুল হাসান রতন বাজেটের খুঁটিনাটি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমোদিত বাজেটের আয়ের উৎস হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ১৩৬ কোটি টাকা প্রাপ্তি ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উন্নত চিকিৎসাসেবা ও গবেষণাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। অপচয় রোধ এবং ব্যয় নিয়ন্ত্রণের নীতি মেনে একটি বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা সাজানো হয়েছে।

এবারের বাজেটে সাধারণ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরে ছিল ১২ কোটি টাকা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধসহ আইসিইউর জরুরি কিছু ওষুধ, স্যালাইন ও জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক রোগীদের বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চিকিৎসাক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার জন্য এমএসআর খাতে ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের চেয়ে ৪৭ কোটি ৩৩ লাখ টাকা বেশি। ক্যানসার চিকিৎসার মান বাড়াতে দুটি নতুন লিনিয়ার এক্সিলারেটর মেশিন ক্রয় এবং পুরোনো যন্ত্রপাতি সচল করার উদ্দেশ্যে ৭৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

গবেষণা খাতেও আগের চেয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস মিলিয়ে গবেষণা কাজের জন্য মোট ২৮ কোটি ৫ লাখ টাকা রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত সব তথ্য ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুর জন্য ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যান্য খাতের মধ্যে মেরামত ও সংরক্ষণে ১৫ কোটি টাকা, চিকিৎসকদের প্রশিক্ষণে ২ কোটি ১০ লাখ টাকা, রোগীদের পথ্য খাতে ১৮ কোটি টাকা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তিতে ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নিয়মিত পরিচালন বাজেটের বাইরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪ হাজার ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকার একটি বৃহৎ উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এই অর্থ দিয়ে উন্নত গবেষণা কেন্দ্র, প্রশাসনিক ভবন, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, স্টেম সেল গবেষণা কেন্দ্র এবং ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ৯৭৬ কোটি টাকা। যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭৯ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে গত অর্থবছরের পুরো বাজেট বাস্তবায়ন শেষ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য বাজেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১০৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২৭ অর্থবছরের জন্য পরিচালন ও উন্নয়ন খাতে ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শততম সিন্ডিকেট সভার ২৯তম বাজেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. নাহরীন আখতার ও পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শরিফুল হাসান রতন বাজেটের খুঁটিনাটি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমোদিত বাজেটের আয়ের উৎস হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ১৩৬ কোটি টাকা প্রাপ্তি ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উন্নত চিকিৎসাসেবা ও গবেষণাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। অপচয় রোধ এবং ব্যয় নিয়ন্ত্রণের নীতি মেনে একটি বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা সাজানো হয়েছে।

এবারের বাজেটে সাধারণ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরে ছিল ১২ কোটি টাকা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধসহ আইসিইউর জরুরি কিছু ওষুধ, স্যালাইন ও জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক রোগীদের বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চিকিৎসাক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার জন্য এমএসআর খাতে ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের চেয়ে ৪৭ কোটি ৩৩ লাখ টাকা বেশি। ক্যানসার চিকিৎসার মান বাড়াতে দুটি নতুন লিনিয়ার এক্সিলারেটর মেশিন ক্রয় এবং পুরোনো যন্ত্রপাতি সচল করার উদ্দেশ্যে ৭৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

গবেষণা খাতেও আগের চেয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস মিলিয়ে গবেষণা কাজের জন্য মোট ২৮ কোটি ৫ লাখ টাকা রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত সব তথ্য ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুর জন্য ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যান্য খাতের মধ্যে মেরামত ও সংরক্ষণে ১৫ কোটি টাকা, চিকিৎসকদের প্রশিক্ষণে ২ কোটি ১০ লাখ টাকা, রোগীদের পথ্য খাতে ১৮ কোটি টাকা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তিতে ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নিয়মিত পরিচালন বাজেটের বাইরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪ হাজার ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকার একটি বৃহৎ উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এই অর্থ দিয়ে উন্নত গবেষণা কেন্দ্র, প্রশাসনিক ভবন, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, স্টেম সেল গবেষণা কেন্দ্র এবং ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ৯৭৬ কোটি টাকা। যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭৯ শতাংশ অর্থ ব্যয় হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে গত অর্থবছরের পুরো বাজেট বাস্তবায়ন শেষ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ