ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রশাসনের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার কাজ চলছে। সরকারি চাকরিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা, কাজের দক্ষতা এবং মেধাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, একটি দক্ষ ও সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া বাজেটের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়। তাই গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হওয়া প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি অত্যন্ত জনবান্ধব, বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। দীর্ঘ প্রস্তুতি, সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনদের সুনির্দিষ্ট মতামত এবং আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে।

আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় ধরে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। পাশাপাশি অর্থমন্ত্রীও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি বাস্তবমুখী বাজেট পেশ করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, নতুন বাজেটে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা, আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের বিশেষ ভাতা এবং স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাজেটে যুক্ত করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশেও সরকার গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখন আঙুর, অ্যাভোকাডো ও স্ট্রবেরির মতো উচ্চমূল্যের ফল চাষ সম্প্রসারিত হচ্ছে, যা নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ করা ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকার প্রতিটি অংশ যেন সঠিকভাবে জনকল্যাণে ব্যয় হয়, তা প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। এই উন্নয়ন ব্যয় সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশে কর্মসংস্থান, মানুষের আয় এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা দেশকে ধাপে ধাপে একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ : আব্দুল বারী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

প্রশাসনের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার কাজ চলছে। সরকারি চাকরিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা, কাজের দক্ষতা এবং মেধাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, একটি দক্ষ ও সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া বাজেটের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়। তাই গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হওয়া প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি অত্যন্ত জনবান্ধব, বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। দীর্ঘ প্রস্তুতি, সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনদের সুনির্দিষ্ট মতামত এবং আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে।

আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় ধরে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। পাশাপাশি অর্থমন্ত্রীও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি বাস্তবমুখী বাজেট পেশ করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, নতুন বাজেটে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা, আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের বিশেষ ভাতা এবং স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাজেটে যুক্ত করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশেও সরকার গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখন আঙুর, অ্যাভোকাডো ও স্ট্রবেরির মতো উচ্চমূল্যের ফল চাষ সম্প্রসারিত হচ্ছে, যা নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ করা ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকার প্রতিটি অংশ যেন সঠিকভাবে জনকল্যাণে ব্যয় হয়, তা প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। এই উন্নয়ন ব্যয় সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশে কর্মসংস্থান, মানুষের আয় এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা দেশকে ধাপে ধাপে একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ