ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কৃষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহীত
ফলো করুন

দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় কৃষক সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে সাক্ষাতের বিষয়টি জানান।

রাষ্ট্রপতি কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। তাঁদের অবদানের সম্মান ও নতুন কাজে অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি কৃষি পুরস্কার চালুর উদ্যোগের কথা বলেন।

কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি কৃষি ও বাণিজ্যমন্ত্রীসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের পরামর্শ দেন। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টিকে একটি আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

কৃষিকে দেশের সবচেয়ে ইতিবাচক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের শ্রম, উচ্চফলনশীল নতুন জাত ও কৃষিপ্রযুক্তির উদ্ভাবন এবং সেসব প্রযুক্তির যথাযথ ব্যবহারে ফসলের উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকেরা দুর্নীতি করেন না, বরং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে অবদান রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, উৎপাদিত পণ্য ও শস্য সহজে ভোক্তার কাছে পৌঁছানো এবং কৃষকের সঠিক মূল্য পাওয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কৃষকদের আরও উদ্যোগী, সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকদের উন্নয়নে সরকার একটি নতুন স্কিম চালু করেছে। এর মাধ্যমে ইতিমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থাসহ কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কৃষকেরা শিগগিরই এসব উদ্যোগের সুফল পাবেন।

সাক্ষাতে প্রতিনিধিদল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে ঋণ, শস্যবিমা চালু এবং কৃষি উপকরণ সুলভে সরবরাহের দাবি জানায়। কৃষকদের অবদানের স্বীকৃতিতে কৃষক দিবস উদ্‌যাপন ও জাতীয় পুরস্কার দেওয়ার প্রস্তাবও তুলে ধরা হয়।

এ ছাড়া জেলা ও উপজেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব এবং বজ্রপাত ও সাপের কামড় থেকে সুরক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি জানায় সমিতি।

দেশের ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে এগিয়ে আসতে সমিতির সদস্যদের আহ্বান জানান তিনি।

পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা ও আধুনিক হিমাগার স্থাপন এবং খামারে আধুনিক সৌর প্যানেল ব্যবহারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদান রাখা সত্তরোর্ধ্ব কৃষকদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথা জানান। আধুনিক কৃষিপণ্য প্রদর্শন ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে মেলা আয়োজনের উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে রাষ্ট্রপতি মেলায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. আব্দুল জলিল, মো. হাসান আলী, মোছা. বেলী বেগম, মো. আবু তালেব জোয়াদ্দার, মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক সংগঠন কৃষিপণ্যের ন্যায্যমূল্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কৃষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় কৃষক সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে সাক্ষাতের বিষয়টি জানান।

রাষ্ট্রপতি কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। তাঁদের অবদানের সম্মান ও নতুন কাজে অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি কৃষি পুরস্কার চালুর উদ্যোগের কথা বলেন।

কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি কৃষি ও বাণিজ্যমন্ত্রীসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের পরামর্শ দেন। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টিকে একটি আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

কৃষিকে দেশের সবচেয়ে ইতিবাচক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের শ্রম, উচ্চফলনশীল নতুন জাত ও কৃষিপ্রযুক্তির উদ্ভাবন এবং সেসব প্রযুক্তির যথাযথ ব্যবহারে ফসলের উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকেরা দুর্নীতি করেন না, বরং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে অবদান রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, উৎপাদিত পণ্য ও শস্য সহজে ভোক্তার কাছে পৌঁছানো এবং কৃষকের সঠিক মূল্য পাওয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কৃষকদের আরও উদ্যোগী, সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকদের উন্নয়নে সরকার একটি নতুন স্কিম চালু করেছে। এর মাধ্যমে ইতিমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থাসহ কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কৃষকেরা শিগগিরই এসব উদ্যোগের সুফল পাবেন।

সাক্ষাতে প্রতিনিধিদল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে ঋণ, শস্যবিমা চালু এবং কৃষি উপকরণ সুলভে সরবরাহের দাবি জানায়। কৃষকদের অবদানের স্বীকৃতিতে কৃষক দিবস উদ্‌যাপন ও জাতীয় পুরস্কার দেওয়ার প্রস্তাবও তুলে ধরা হয়।

এ ছাড়া জেলা ও উপজেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব এবং বজ্রপাত ও সাপের কামড় থেকে সুরক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি জানায় সমিতি।

দেশের ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে এগিয়ে আসতে সমিতির সদস্যদের আহ্বান জানান তিনি।

পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা ও আধুনিক হিমাগার স্থাপন এবং খামারে আধুনিক সৌর প্যানেল ব্যবহারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদান রাখা সত্তরোর্ধ্ব কৃষকদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথা জানান। আধুনিক কৃষিপণ্য প্রদর্শন ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে মেলা আয়োজনের উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে রাষ্ট্রপতি মেলায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. আব্দুল জলিল, মো. হাসান আলী, মোছা. বেলী বেগম, মো. আবু তালেব জোয়াদ্দার, মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবেরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ