ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দূরশিক্ষণ আরও যুগোপযোগী করার আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা মানুষের কাছে শিক্ষার সুযোগ আরও সহজে পৌঁছে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং দেশের বাইরে পরিচালিত শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়টিকে আরও আধুনিক ও সময়োপযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও রাষ্ট্রপতিকে জানান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন উপাচার্য।

রাষ্ট্রপতি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠী, কর্মজীবী মানুষ, গৃহিণী, ঝরে পড়া শিক্ষার্থী এবং দুর্গম অঞ্চলে বসবাসকারীদের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে আগামী বছর অনুষ্ঠেয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য।

রাষ্ট্রপতি সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দূরশিক্ষণ আরও যুগোপযোগী করার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা মানুষের কাছে শিক্ষার সুযোগ আরও সহজে পৌঁছে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং দেশের বাইরে পরিচালিত শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়টিকে আরও আধুনিক ও সময়োপযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও রাষ্ট্রপতিকে জানান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন উপাচার্য।

রাষ্ট্রপতি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠী, কর্মজীবী মানুষ, গৃহিণী, ঝরে পড়া শিক্ষার্থী এবং দুর্গম অঞ্চলে বসবাসকারীদের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে আগামী বছর অনুষ্ঠেয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য।

রাষ্ট্রপতি সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ