ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের
ছবি : সংগৃহীত
ফলো করুন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, কেউ আইন লঙ্ঘন করলে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

গত দুই দিনে রাজধানীতে ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, তারা তখন যাত্রাপথে ছিলেন। তবে তিনি যতটুকু জানতে পেরেছেন, মিরপুর-১ এলাকার একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় খুব দ্রুত সময়ের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। কেউ যদি সরকারের কোনো কর্তাব্যক্তির নাম কিংবা কোনো রাজনৈতিক দলের কারও নাম বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলেও আইন নিজের গতিতে চলবে। তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।

মাহদী আমিন বলেন, এ ক্ষেত্রে তারা অগ্রগতি দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইন দ্রুত কার্যকর করার ক্ষেত্রে যেখানে যে পদক্ষেপ প্রয়োজন, তা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিশ্চিত করা হবে, যাতে আইনের শাসন ও অনুশাসন প্রাধান্য পায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা আইনের লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের কোনো দুষ্কৃতিকারী থাকলে তাদের কর্মকাণ্ড দমন করা হবে বলেও জানান তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা-ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই সরকারের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানালেন মাহদী আমিন।

ট্যাগ : মাহদী আমিন সালমান মুক্তাদির রাজধানীতে হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মাহদী আমিনের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, কেউ আইন লঙ্ঘন করলে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

গত দুই দিনে রাজধানীতে ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, তারা তখন যাত্রাপথে ছিলেন। তবে তিনি যতটুকু জানতে পেরেছেন, মিরপুর-১ এলাকার একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় খুব দ্রুত সময়ের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। কেউ যদি সরকারের কোনো কর্তাব্যক্তির নাম কিংবা কোনো রাজনৈতিক দলের কারও নাম বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলেও আইন নিজের গতিতে চলবে। তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।

মাহদী আমিন বলেন, এ ক্ষেত্রে তারা অগ্রগতি দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইন দ্রুত কার্যকর করার ক্ষেত্রে যেখানে যে পদক্ষেপ প্রয়োজন, তা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিশ্চিত করা হবে, যাতে আইনের শাসন ও অনুশাসন প্রাধান্য পায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা আইনের লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের কোনো দুষ্কৃতিকারী থাকলে তাদের কর্মকাণ্ড দমন করা হবে বলেও জানান তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা-ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই সরকারের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানালেন মাহদী আমিন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ