ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়, তবে কোনো শিক্ষার্থী মাদকাসক্ত বা অপরাধের সঙ্গে যুক্ত হতে পারবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ বিদেশে যেতে চাইলে বা অন্য কোনো ক্যারিয়ার গড়তে চাইলে সেটি আলাদা বিষয়। তবে পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হবে।

তিনি বলেন, সবার পড়াশোনা করতে হবে না, সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে না। কিন্তু একজন শিক্ষার্থীও মাদকাসক্ত হতে পারবে না। কেউ দুর্নীতিগ্রস্ত বা খারাপ মানুষ হওয়া যাবে না।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর পর পুরোনো বিদ্যালয়ে এসে তিনি দেখছেন, যেসব শিক্ষক তাদের তারুণ্যের সময় শিক্ষার্থীদের জন্য নিজেদের সময় ও শ্রম দিয়েছেন, তারা এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘এই শিক্ষকরা যে আজকে বৃদ্ধ হয়েছেন, তাদের চুলে যে পাক ধরেছে—তাদের তারুণ্যটা আমাদের দিয়ে তারা বৃদ্ধ হয়েছেন। আমাদের তাদের প্রতি দায় আছে, ঋণ আছে। আমাদের মা-বাবার প্রতিও ঋণ আছে।’

এনসিপির এই নেতা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিপথে না যায় এবং খারাপ পথে পা না বাড়ায়। নিজের পছন্দ অনুযায়ী বিদেশে যাওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্য যেকোনো পেশায় যাওয়ার সুযোগ থাকলেও মাদক ও অপরাধের সঙ্গে যুক্ত না হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, আগের দিনও দেবিদ্বারের কয়েকজন কিশোরকে থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাদের মধ্যে রেয়াজ উদ্দিন বিদ্যালয়, অক্সফোর্ড এবং কুমিল্লা জেলা স্কুলের শিক্ষার্থীও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, তারা কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে।

তিনি বলেন, কুমিল্লার পুলিশ সুপার ফোন করে যখন জানান, দেবিদ্বারের একটি ছেলে এ ধরনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, তখন তিনি লজ্জিত হন। বিপরীতে, কোনো শিক্ষার্থী ভালো কাজ করছে—এমন খবর পেলে সেটি এলাকার জন্য গর্বের বিষয় হতো বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘ভালো কাজের সঙ্গে তোমরা আমাকে পাবে। আর খারাপ কাজ করলে তুমি আমার ভাই হও আর যাই হও না কেন, অপরাধ করলে অন্য উপজেলার ছেলেরা যে শাস্তি পাবে, আমার উপজেলার এবং আমার স্কুলের ছেলেরা তার চেয়ে চার-পাঁচ গুণ বেশি শাস্তি পাবে।’

অনুষ্ঠানের একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের হাত তুলে মাদক, কিশোর গ্যাং ও বিপথগামী কর্মকাণ্ডে না জড়ানোর শপথ করান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীরসহ অন্যরা।

ট্যাগ : এনসিপি হাসনাত আবদুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়, তবে কোনো শিক্ষার্থী মাদকাসক্ত বা অপরাধের সঙ্গে যুক্ত হতে পারবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ বিদেশে যেতে চাইলে বা অন্য কোনো ক্যারিয়ার গড়তে চাইলে সেটি আলাদা বিষয়। তবে পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হবে।

তিনি বলেন, সবার পড়াশোনা করতে হবে না, সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে না। কিন্তু একজন শিক্ষার্থীও মাদকাসক্ত হতে পারবে না। কেউ দুর্নীতিগ্রস্ত বা খারাপ মানুষ হওয়া যাবে না।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর পর পুরোনো বিদ্যালয়ে এসে তিনি দেখছেন, যেসব শিক্ষক তাদের তারুণ্যের সময় শিক্ষার্থীদের জন্য নিজেদের সময় ও শ্রম দিয়েছেন, তারা এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘এই শিক্ষকরা যে আজকে বৃদ্ধ হয়েছেন, তাদের চুলে যে পাক ধরেছে—তাদের তারুণ্যটা আমাদের দিয়ে তারা বৃদ্ধ হয়েছেন। আমাদের তাদের প্রতি দায় আছে, ঋণ আছে। আমাদের মা-বাবার প্রতিও ঋণ আছে।’

এনসিপির এই নেতা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিপথে না যায় এবং খারাপ পথে পা না বাড়ায়। নিজের পছন্দ অনুযায়ী বিদেশে যাওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্য যেকোনো পেশায় যাওয়ার সুযোগ থাকলেও মাদক ও অপরাধের সঙ্গে যুক্ত না হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, আগের দিনও দেবিদ্বারের কয়েকজন কিশোরকে থানায় নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাদের মধ্যে রেয়াজ উদ্দিন বিদ্যালয়, অক্সফোর্ড এবং কুমিল্লা জেলা স্কুলের শিক্ষার্থীও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, তারা কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে।

তিনি বলেন, কুমিল্লার পুলিশ সুপার ফোন করে যখন জানান, দেবিদ্বারের একটি ছেলে এ ধরনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, তখন তিনি লজ্জিত হন। বিপরীতে, কোনো শিক্ষার্থী ভালো কাজ করছে—এমন খবর পেলে সেটি এলাকার জন্য গর্বের বিষয় হতো বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘ভালো কাজের সঙ্গে তোমরা আমাকে পাবে। আর খারাপ কাজ করলে তুমি আমার ভাই হও আর যাই হও না কেন, অপরাধ করলে অন্য উপজেলার ছেলেরা যে শাস্তি পাবে, আমার উপজেলার এবং আমার স্কুলের ছেলেরা তার চেয়ে চার-পাঁচ গুণ বেশি শাস্তি পাবে।’

অনুষ্ঠানের একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের হাত তুলে মাদক, কিশোর গ্যাং ও বিপথগামী কর্মকাণ্ডে না জড়ানোর শপথ করান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীরসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ