ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারকে সময় দিন, পাঁচ বছর পর জনগণই সিদ্ধান্ত নেবে: ডিএসসিসি প্রশাসক

সরকারকে সময় দিন, পাঁচ বছর পর জনগণই সিদ্ধান্ত নেবে: ডিএসসিসি প্রশাসক
ছবি : সংগৃহীত
ফলো করুন

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, তারেক রহমানের হাতে আলাদিনের চেরাগ নেই যে তিন, চার বা পাঁচ মাসের মধ্যে চেরাগে ঘষা দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচিত সরকারকে দ্রুত হটানোর জন্য আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দায়িত্ব শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করতে হবে।’

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করার আগে সরকারের হাতে থাকা সময়ও বিবেচনায় নেওয়া উচিত। মাত্র কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এক দফা দেওয়ার মতো কিছু আসেনি। গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে, সেইটুকু ধৈর্য আমাদের থাকতে হবে।’

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়াকে একটি গাছের বেড়ে ওঠার সঙ্গে তুলনা করে আবদুস সালাম বলেন, ‘একটি গাছ লাগানোর পর সেটিকে বড় হতে সময় দিতে হয়, পানি দিতে হয় এবং ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয়। একইভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় ও সহযোগিতা প্রয়োজন।’

রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকলেও জনগণের অভাব-অভিযোগের সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকতেই পারে। তবে সবার আগে জনগণের অভাব-অভিযোগের সমাধান করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হলে তাদের জীবনযাত্রার সমস্যা সমাধানেই রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে।’

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এখন সরকারকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই দায়িত্ব নেবে।’

তিনি আরও বলেন, ‘এখন নিজেরা কামড়াকামড়ি না করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করি। সময় দিই, যাতে দেশকে কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনা যায়।’

আবদুস সালাম বলেন, ‘জনগণের কষ্ট আগে দূর করতে হবে। জাতীয় ঐক্য ধরে রেখে দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ট্যাগ : তারেক রহমান ডিএসসিসি মো. আবদুস সালাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সরকারকে সময় দিন, পাঁচ বছর পর জনগণই সিদ্ধান্ত নেবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, তারেক রহমানের হাতে আলাদিনের চেরাগ নেই যে তিন, চার বা পাঁচ মাসের মধ্যে চেরাগে ঘষা দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচিত সরকারকে দ্রুত হটানোর জন্য আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দায়িত্ব শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করতে হবে।’

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করার আগে সরকারের হাতে থাকা সময়ও বিবেচনায় নেওয়া উচিত। মাত্র কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এক দফা দেওয়ার মতো কিছু আসেনি। গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে, সেইটুকু ধৈর্য আমাদের থাকতে হবে।’

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়াকে একটি গাছের বেড়ে ওঠার সঙ্গে তুলনা করে আবদুস সালাম বলেন, ‘একটি গাছ লাগানোর পর সেটিকে বড় হতে সময় দিতে হয়, পানি দিতে হয় এবং ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয়। একইভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় ও সহযোগিতা প্রয়োজন।’

রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকলেও জনগণের অভাব-অভিযোগের সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকতেই পারে। তবে সবার আগে জনগণের অভাব-অভিযোগের সমাধান করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হলে তাদের জীবনযাত্রার সমস্যা সমাধানেই রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে।’

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এখন সরকারকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই দায়িত্ব নেবে।’

তিনি আরও বলেন, ‘এখন নিজেরা কামড়াকামড়ি না করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করি। সময় দিই, যাতে দেশকে কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনা যায়।’

আবদুস সালাম বলেন, ‘জনগণের কষ্ট আগে দূর করতে হবে। জাতীয় ঐক্য ধরে রেখে দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ