ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যেকোনো অর্জনই দেশের মানুষের: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব স্বার্থ ও অধিকার রক্ষা করার জন্যই সরকার এবং সংসদ সদস্যদের পবিত্র দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনের কার্যদিবসে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান ও দর্শনের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের দল সবসময় 'বাংলাদেশ প্রথম' নীতিতে বিশ্বাস করে এবং এই স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের সামগ্রিক স্বার্থ নিয়ে কথা বলার এবং তা যেকোনো মূল্যে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা স্পষ্ট করে বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল বিদেশ সফরের মাধ্যমে যদি দেশের জন্য ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তার কৃতিত্ব একান্তই বাংলাদেশ এবং দেশের সাধারণ মানুষের।

সংসদে তার বক্তব্যের প্রতি গঠনমূলক সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের কল্যাণে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

ট্যাগ : জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট অধিবেশন ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো অর্জনই দেশের মানুষের: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব স্বার্থ ও অধিকার রক্ষা করার জন্যই সরকার এবং সংসদ সদস্যদের পবিত্র দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনের কার্যদিবসে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান ও দর্শনের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের দল সবসময় 'বাংলাদেশ প্রথম' নীতিতে বিশ্বাস করে এবং এই স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের সামগ্রিক স্বার্থ নিয়ে কথা বলার এবং তা যেকোনো মূল্যে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা স্পষ্ট করে বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল বিদেশ সফরের মাধ্যমে যদি দেশের জন্য ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তার কৃতিত্ব একান্তই বাংলাদেশ এবং দেশের সাধারণ মানুষের।

সংসদে তার বক্তব্যের প্রতি গঠনমূলক সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের কল্যাণে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ