ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন মাসেই বিদ্যুৎ-এলএনজি ভর্তুকির ১৯ হাজার কোটি টাকা ছাড়

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে ভর্তুকির জন্য ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। তবে অর্থবছরের প্রথম তিন মাসেই এ বরাদ্দের প্রায় ৪৫ শতাংশ, অর্থাৎ ১৯ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এবং এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া অনিশ্চয়তা বিদ্যুৎ ও এলএনজি খাতে সরকারের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। জ্বালানির আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ভর্তুকির প্রয়োজনও বাড়ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর আগস্ট মাসের বিদ্যুৎ ভর্তুকি বাবদ ৪ হাজার ৯৫২ কোটি টাকা এবং সেপ্টেম্বরের এলএনজি আমদানি ভর্তুকি হিসেবে ৩ হাজার কোটি টাকা ছাড় করেছে। দুই খাতে সর্বশেষ ছাড় করা ৭ হাজার ৯৫২ কোটি টাকা মাসিক গড়ে বরাদ্দের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এর আগে জুলাই মাসের বিদ্যুৎ ভর্তুকি এবং জুলাই ও আগস্ট মাসের এলএনজি ভর্তুকি বাবদ ১১ হাজার কোটি টাকার বেশি অর্থ ছাড় করা হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাতীয় বাজেটে বিদ্যুৎ ভর্তুকির জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সে হিসাবে মাসে গড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের কথা। তবে বিদ্যুৎ বিভাগ প্রতি মাসে প্রায় ৫ হাজার কোটি টাকা করে চেয়ে আসছে।

এদিকে এলএনজি খাতেও ভর্তুকির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় চলতি অর্থবছরে এলএনজি ভর্তুকির জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এ খাতে মোট ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম তিন মাসেই এ খাতে ছাড়ের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতেও ভর্তুকির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। গত অর্থবছরে এ খাতে সরকার প্রায় ৪৩ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি পরিমাণে গ্যাস কিনতে হচ্ছে। এর ফলে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আঞ্চলিক সংঘাতের মধ্যে কাতার দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স ম্যাজিউর’ পরিস্থিতির কথা জানানোয় চুক্তিভিত্তিক সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। ফলে বিকল্প হিসেবে বাংলাদেশকে স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম প্রায় ৩০ ডলারে উঠেছিল। সংঘাত শুরুর আগে একই পরিমাণ এলএনজির দাম ছিল প্রায় ১১ থেকে ১২ ডলার। ফলে আমদানি ব্যয় প্রায় তিন গুণ হয়েছে।

তবে পেট্রোলিয়ামজাত জ্বালানি আমদানিতে আপাতত সরাসরি ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয় ভর্তুকির পরিবর্তে আগের ঋণের সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গতিশীল মূল্য নির্ধারণের ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছে।

এরই মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে দেশে সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ট্যাগ : বিদ্যুৎ ভর্তুকি এলএনজি ভর্তুকি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তিন মাসেই বিদ্যুৎ-এলএনজি ভর্তুকির ১৯ হাজার কোটি টাকা ছাড়

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে ভর্তুকির জন্য ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। তবে অর্থবছরের প্রথম তিন মাসেই এ বরাদ্দের প্রায় ৪৫ শতাংশ, অর্থাৎ ১৯ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এবং এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া অনিশ্চয়তা বিদ্যুৎ ও এলএনজি খাতে সরকারের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। জ্বালানির আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ভর্তুকির প্রয়োজনও বাড়ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর আগস্ট মাসের বিদ্যুৎ ভর্তুকি বাবদ ৪ হাজার ৯৫২ কোটি টাকা এবং সেপ্টেম্বরের এলএনজি আমদানি ভর্তুকি হিসেবে ৩ হাজার কোটি টাকা ছাড় করেছে। দুই খাতে সর্বশেষ ছাড় করা ৭ হাজার ৯৫২ কোটি টাকা মাসিক গড়ে বরাদ্দের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এর আগে জুলাই মাসের বিদ্যুৎ ভর্তুকি এবং জুলাই ও আগস্ট মাসের এলএনজি ভর্তুকি বাবদ ১১ হাজার কোটি টাকার বেশি অর্থ ছাড় করা হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাতীয় বাজেটে বিদ্যুৎ ভর্তুকির জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সে হিসাবে মাসে গড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের কথা। তবে বিদ্যুৎ বিভাগ প্রতি মাসে প্রায় ৫ হাজার কোটি টাকা করে চেয়ে আসছে।

এদিকে এলএনজি খাতেও ভর্তুকির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় চলতি অর্থবছরে এলএনজি ভর্তুকির জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এ খাতে মোট ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম তিন মাসেই এ খাতে ছাড়ের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতেও ভর্তুকির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। গত অর্থবছরে এ খাতে সরকার প্রায় ৪৩ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি পরিমাণে গ্যাস কিনতে হচ্ছে। এর ফলে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আঞ্চলিক সংঘাতের মধ্যে কাতার দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স ম্যাজিউর’ পরিস্থিতির কথা জানানোয় চুক্তিভিত্তিক সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। ফলে বিকল্প হিসেবে বাংলাদেশকে স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম প্রায় ৩০ ডলারে উঠেছিল। সংঘাত শুরুর আগে একই পরিমাণ এলএনজির দাম ছিল প্রায় ১১ থেকে ১২ ডলার। ফলে আমদানি ব্যয় প্রায় তিন গুণ হয়েছে।

তবে পেট্রোলিয়ামজাত জ্বালানি আমদানিতে আপাতত সরাসরি ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয় ভর্তুকির পরিবর্তে আগের ঋণের সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গতিশীল মূল্য নির্ধারণের ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছে।

এরই মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে দেশে সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ