ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ত্রিপুরার মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি

ছবি : সংগৃহীত
ফলো করুন

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরায় অবস্থান করছেন বলে জানা গেছে। সেখানকার একটি মেডিকেল কলেজে তার পাঠদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি ঠিক কতদিন ধরে সেখানে যুক্ত আছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি ওই কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওটিতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি নাক-কান-গলা (ইএনটি) রোগ সম্পর্কিত একটি বিষয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দেশে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়। দীর্ঘদিন তার অবস্থান নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও, এই ভিডিওটি প্রকাশের পর তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেল।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দেশের একজন প্রথিতযশা নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগ : সংসদ সদস্য আওয়ামী লীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ত্রিপুরার মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরায় অবস্থান করছেন বলে জানা গেছে। সেখানকার একটি মেডিকেল কলেজে তার পাঠদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ডা. প্রাণ গোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি ঠিক কতদিন ধরে সেখানে যুক্ত আছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি ওই কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওটিতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি নাক-কান-গলা (ইএনটি) রোগ সম্পর্কিত একটি বিষয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দেশে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়। দীর্ঘদিন তার অবস্থান নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও, এই ভিডিওটি প্রকাশের পর তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেল।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দেশের একজন প্রথিতযশা নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ