ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে বৈঠক করেছেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে।

এর আগে আরাঘচি জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেন। নিউইয়র্ক সফরে তিনি সৌদি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।

সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে চলতি মাসের শুরুতেও ফয়সাল বিন ফারহান ও আব্বাস আরাঘচি ফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন।

জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগগুলো আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

নিউইয়র্কে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকও দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ট্যাগ : ইরান সৌদি আরব জাতিসংঘ আব্বাস আরাঘচি ফয়সাল বিন ফারহান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে বৈঠক করেছেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে।

এর আগে আরাঘচি জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেন। নিউইয়র্ক সফরে তিনি সৌদি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।

সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে চলতি মাসের শুরুতেও ফয়সাল বিন ফারহান ও আব্বাস আরাঘচি ফোনে আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন।

জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগগুলো আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

নিউইয়র্কে সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকও দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ