ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে লাহোর, তৃতীয় স্থানে ঢাকা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। ধুলা, ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে অনেক শহরের বায়ুমান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক অনুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির বায়ুমান স্কোর ১৭৩। ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ঢাকার এ সময়ের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দূষিত শহরের তালিকায় ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৩৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বা স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।

সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে বিভিন্ন দূষক উপাদানের মাত্রা বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক রয়েছে। সংস্থাটির হিসাবে, বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

ট্যাগ : ঢাকা বায়ুদূষণ লাহোর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে লাহোর, তৃতীয় স্থানে ঢাকা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। ধুলা, ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে অনেক শহরের বায়ুমান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক অনুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির বায়ুমান স্কোর ১৭৩। ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ঢাকার এ সময়ের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দূষিত শহরের তালিকায় ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৩৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বা স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।

সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে বিভিন্ন দূষক উপাদানের মাত্রা বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক রয়েছে। সংস্থাটির হিসাবে, বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ