ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের স্বার্থে ৩০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের স্বার্থে ৩০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, সফরের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলো প্রধানমন্ত্রীকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছে।

নিউইয়র্ক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে একটি প্রাতরাশ বৈঠকেও অংশ নেন। জেপি মরগান চেজের আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফিরে আসার বিষয়টি নিয়ে আলোচনা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মানবাধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

চার দিনের সফরে এসব বৈঠক ও কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্ক সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের স্বার্থে ৩০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, সফরের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলো প্রধানমন্ত্রীকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছে।

নিউইয়র্ক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে একটি প্রাতরাশ বৈঠকেও অংশ নেন। জেপি মরগান চেজের আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফিরে আসার বিষয়টি নিয়ে আলোচনা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মানবাধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

চার দিনের সফরে এসব বৈঠক ও কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ