যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদ।
স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই নেতা।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও বহুমাত্রিক হতে পারে।
মন্তব্যসমূহ